Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আমাদের মূল লক্ষ্য দ্রুত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়া : প্রধানমন্ত্রী
  • মিছিলে-স্লোগানে মুখরিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল
  • যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত সময়
  • যশোরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন অনিন্দ্য ইসলাম অমিত
  • নারীদের এলপিজি কার্ড দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • পিতার স্মৃতিবিজড়িত উলশী খাল পুনঃখনন উদ্বোধন করলেন তারেক রহমান
  • আ. লীগের ভূত এখন অন্য দলের কাঁধে চেপেছে : প্রধানমন্ত্রী
  • হিটস্ট্রোকে ২ কৃষকের মৃত্যু, বিপাকে পোল্ট্রি ও সবজি চাষিরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

হাসপাতাল গেটে ইজিবাইকে সন্তান প্রসব

banglarbhoreBy banglarbhoreজুন ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বাড়িতেই প্রসববেদনা উঠেছিল প্রসূতি আকলিমা খাতুনের (২৩)। এ কারণে তাকে ব্যাটারিচালিত ইজিবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছিল। বাড়ি থেকে প্রায় কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছানোমাত্রই সন্তান ভূমিষ্ট হয় আকলিমার। বুধবার সকালে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ইজিবাইকের মধ্যে ওই প্রসূতি সন্তান প্রসব করেন।

ওই প্রসূতির বাড়ি অভয়নগর উপজেলার বগুড়াতলা গ্রামে। তার স্বামীর নাম রুবেল সরদার। প্রসূতি এবং সদ্যোজাত সন্তান সুস্থ আছে।

রুবেল সরদার দিনমজুর। এই দম্পতির সাত বছরের একটি মেয়ে এবং পাঁচ বছরের একটি ছেলে রয়েছে।

রুবেল সরদার জানান, সকাল ৮টার দিকে বাড়ি থেকে ফোন করে জানানো হয়, তার স্ত্রীর প্রসববেদনা উঠেছে। তিনি কাজ ফেলে সেখান থেকে বাড়ি ফিরে যান। এরপর সকাল ১০টার দিকে তিনি একটি ইজিবাইক ভাড়া করে স্ত্রীকে নিয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। ইজিবাইকে তার শাশুড়ি এবং অপর একজন নারী ছিলেন।

প্রায় ১৪ কিলোমিটার ঘুরে ভৈরব সেতু পার হয়ে বেলা ১১টার দিকে ইজিবাইকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে এসে থামে। ইজিবাইক থেকে আকলিমাকে নামানোর জন্য প্রস্তুতির সময় প্রসববেদনা তীব্রতর হলে পর্দা দিয়ে ইজিবাইকের দুই পাশ ঢেকে দেওয়া হয়। ভেতরে থাকা দুই নারী মাত্র পাঁচ মিনিটের মধ্যে তার নিরাপদ প্রসব করান। তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন।

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন মিডওয়াইফ আকলিমা খাতুন এবং তার সদ্যোজাত সন্তানকে প্রসূতি বিভাগে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ নূপুর মজুমদার বলেছেন, ইজিবাইকের মধ্যে আকলিমা খাতুন পুত্র সন্তান প্রসব করেছেন। মা ও ছেলে সুস্থ আছেন। তারা প্রসূতি বিভাগে আছেন।

নিয়মানুযায়ী তাদের ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। কোনও সমস্যা না হলে আগামীকাল সকালে তাদের ছাড়পত্র দেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আমাদের মূল লক্ষ্য দ্রুত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়া : প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

মিছিলে-স্লোগানে মুখরিত প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল

এপ্রিল ২৭, ২০২৬

যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত সময়

এপ্রিল ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.