Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন
  • মণিরামপুরে পোষা বিড়ালকে লাথি মেরে আহত, থানায় অভিযোগ
  • বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠন
  • ১২ দিনেও মেলেনি মণিরামপুরের হারুনের খোঁজ
  • বেনাপোলে ১৩৯ বছরের বিদ্যালয়ে মৃত্যুঝুঁকিতে শিক্ষার্থীদের পাঠদান
  • ২৪ ঘণ্টায় যশোরে ডেঙ্গু আক্রান্ত ৭ জন
  • ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত রাজগঞ্জ ডিগ্রি কলেজ, তদন্তে ৭ সদস্যের কমিটি
  • মাহি আত্মহত্যা প্ররোচনা ও পর্নোগ্রাফি আইনে সাবেক স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১, ২০২৬

১২ দিনেও মেলেনি মণিরামপুরের হারুনের খোঁজ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১, ২০২৬
Facebook Twitter WhatsApp
১২ দিনেও মেলেনি মণিরামপুরের হারুনের খোঁজ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক : 
মণিরামপুর উপজেলার গোপীকান্তপুর গ্রামের বাসিন্দা মো. হারুনার রশিদ (৪৬) নিখোঁজ হওয়ার ১২ দিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় তাকে দ্রুত উদ্ধারে প্রশাসনের পাশাপাশি সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার প্রেসক্লাব যশোরের আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন হারুনার রশিদের বড় ভাই, অবসরপ্রাপ্ত শিক্ষক ও শারীরিক প্রতিবন্ধী মো. এমরান আলী।

তিনি জানান, গত ২০ জুন বিকেলে কেশবপুরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন হারুনার রশিদ। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে ২১ জুন মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১২৩) করা হয়।

তিনি আরও বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে হারুনার রশিদের ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার জুইখালী কামারালী এলাকায় শনাক্ত করা হয়। পরবর্তীতে পুলিশ ও পরিবারের সদস্যরা সেখানে গিয়ে ব্যাপক অনুসন্ধান চালালেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাননি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর মামলার তদন্তে র‌্যাব-৬ যুক্ত হলেও এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি।

লিখিত বক্তব্যে এমরান আলী বলেন, হারুনার রশিদের পরিবারে স্ত্রী, এক বিবাহিত মেয়ে, সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কন্যা ও চার বছরের একটি ছেলে রয়েছে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক নিখোঁজ হওয়ার পর পুরো পরিবার এখন চরম মানবিক ও আর্থিক সংকটে পড়েছে।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা দ্রুত হারুনার রশিদকে অক্ষত অবস্থায় উদ্ধার, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের পাশাপাশি প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন

মণিরামপুরে পোষা বিড়ালকে লাথি মেরে আহত, থানায় অভিযোগ

বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.