Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রমজানের শুরুতেই লেবু, শসা, মরিচ ছাড়িয়েছে সেঞ্চুরি
  • পবিত্র রমজানে চিকিৎসক পরামর্শ
  • রমজানকে মুনাফা লাভের মাসে পরিণত করবেন না : প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আত্মশুদ্ধি, সংযম আর রহমতের বার্তায় “পবিত্র রমজান”
  • বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার নতুন কমিটি গঠন
  • যশোরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর মিছিল
  • যশোরে যুবকের পেটে মিলল ইয়াবা
  • আজ থেকে স্কুলের ছুটি শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

১৫ বছর পর মিটু হত্যাকাণ্ডের আসামি আটক পিবিআই’র

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
দীর্ঘ ১৫ বছর পর মাগুরা সদর উপজেলার সংকোচখালী গ্রামে মিটু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পিবিআই যশোর। মামলার তদন্ত শেষে প্রধান আসামি ছিদ্দিক মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। ছিদ্দিক সংকোচখালী গ্রামের বাসিন্দা।

পিবিআই জানায়, ২০০৯ সালের ২১ এপ্রিল সকালে মাগুরা সদর উপজেলার সংকোচখালী গ্রামের একটি জমি থেকে মিন্টুর রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। পরে মিটুর বাবা বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছিদ্দিক মুন্সিসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।

পিবিআই যশোরের তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, তার তদন্তে উঠে আসে মিটুর হত্যাকাণ্ডে ছিদ্দিক মুন্সি সরাসরি জড়িত। তার প্রেক্ষিতে বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে ছিদ্দিককে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে মাগুরা আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, মামলাটি প্রথমে সিআইডি তদন্ত করে চার্জশিট দাখিল করে। তবে আসামিপক্ষ উচ্চ আদালতে মামলার স্থগিতাদেশ নেন। ২০১৬ সালে স্থগিতাদেশ খারিজ হলে আদালত পিবিআই যশোরকে পুনরায় মামলাটি তদন্তের নির্দেশ দেয়। পরবর্তীতে আবারও স্থগিতাদেশ নেয় আসামিপক্ষ। অবশেষে ২০২৪ সালের অক্টোবর মাসে আদালত স্থগিতাদেশ বাতিল করে পিবিআই যশোরকে মামলাটি অধিকতর তদন্তের দায়িত্ব দেয়। তদন্তে উঠে আসে পূর্বপরিকল্পিতভাবে ছিদ্দিক মুন্সির নেতৃত্বে হত্যাকাণ্ড চালানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রমজানের শুরুতেই লেবু, শসা, মরিচ ছাড়িয়েছে সেঞ্চুরি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পবিত্র রমজানে চিকিৎসক পরামর্শ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার নতুন কমিটি গঠন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.