Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

১৬ বছর পর কাল যশোর জেলা বিএনপির সম্মেলন

সভাপতি-সাংগঠনিক সম্পাদক পদে ভোটের লড়াই
banglarbhoreBy banglarbhoreFebruary 21, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
১৬ বছর আগামীকাল ২২ ফেব্রুয়ারি যশোর জেলা বিএনপির সম্মেলন। যশোর জেলা বিএনপির এই সম্মেলন বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। সম্মেলন ঘিরে উজ্জীবিতও হয়ে উঠেছেন তারা। প্রতিদিনই হচ্ছে প্রচার মিছিল। মঞ্চ নির্মাণ, সাজসজ্জার প্রস্তুতিও এগিয়ে চলেছে পুরোদমে। নতুন নেতৃত্ব বেছে নিতে এদিন অনুষ্ঠিত হবে নির্বাচন।

ইতোমধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্রতিদ্বন্দ্বি না থাকায় সাধারণ সম্পাদক পদে বিজয়ী হতে চলেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।

দলীয় সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ যশোর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৯ সালে। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের ১০ বছর পর ২০১৯ সালের ২০ এপ্রিল যশোর জেলা বিএনপির কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি করা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিনী অধ্যাপক নার্গিস বেগম আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সদস্য সচিব হন। ওই কমিটিকে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হলেও পেরিয়ে যায় ৬ বছর।

শীর্ষ নেতৃবৃন্দ বলছেন, এর মধ্যে বিভিন্ন সময়ে ভোটের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন ব্যবস্থা চালু করার কারণে আন্দোলন ও কমিটি গঠন ঝিমিয়ে পড়ে। গত বছর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে দলীয় বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতে থাকেন। সেই থেকে প্রায় প্রতিদিন ছোট-বড় বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে দলটির।

এরই মধ্যে গত ১৬ ফেব্রুয়ারি যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইসহককে আহ্বায়ক করে ৫ সদস্যের বিএনপি’র নির্বাচন কমিশন গঠন করা হয়। এই কমিশন গত ১৭ ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা করে। একই দিন নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকাও প্রকাশ করা হয়। তফসিল অনুযায়ী গত ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হয়। একই দিন সন্ধ্যা ৭টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।

১৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি, বেলা ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হয়। এদিন বেলা ২টা থেকে বেলা ৩টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিকেল ৪ টায় বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আগামীকাল ২২ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যশোর মুন্সী মেহেরুল্লাহ ময়দানের আলমগীর সিদ্দিকী হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, তফসিল ঘোষণার আগে আলোচনায় ছিল কঠিন সময়ে দলকে ধরে রাখার পুরস্কার হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হতে যাচ্ছেন আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। কিন্তু তিনি স্বেচ্ছায় সরে দাঁড়ানোয় পাল্টে গেছে সমীকরণ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেয়া চারজনের মধ্যে তিন প্রার্থী উঠে এসেছেন সভাপতির লড়াইয়ে। ফলে সাধারণ সম্পাদক পদের লড়াইয়ে থেকে যাওয়ায় একমাত্র প্রার্থী হিসেবে যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন নির্বাচিত হতে চলেছেন।

নির্বাচন কমিশন ঘোষিত প্রার্থী তালিকা অনুসারে সভাপতি পদে দলের সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান এবং যশোর পৌরসভার সাবেক মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম মারুফ প্রার্থী হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদকের ৩টি পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য পদত্যাগী সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম ও সাবেক ছাত্রনেতা শহিদুল বারী রবু।

নির্বাচন কমিশনের আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইসহক জানান, জেলার সকল উপজেলা ও পৌর বিএনপির ১৬ টি সাংগঠনিক ইউনিটের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির মোট এক হাজার ৬১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদানের মাধ্যমে আগামী দুই বছরের জন্য তাদের নেতা নির্বাচন করবেন। তবে ইতোমধ্যে সাধারণ সম্পাদক পদে এক প্রার্থী হওয়ায় দেলোয়ার হোসেন খোকনের বিজয় সুনিশ্চিত। শুধু ঘোষণার অপেক্ষা মাত্র। ২২ ফেব্রুয়ারি তারা শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে পারবেন বলে আশাবাদী।

জেলা বিএনপি যশোর সম্মেলন ১৬ বছর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.