Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  
  • ১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস
  • অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
  • ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল দিয়ে হস্তান্তর
  • যশোরে আগুনে চার গরু-ছাগলসহ গোয়াল ঘর ভস্মিভূত
  • গুড় তৈরি করে কাঙ্ক্ষিত মুনাফা না হওয়ায় পেশা ছাড়ছেন গাছিরা
  • জয়তী সোসাইটির উদ্যোগে ষাটোর্ধ মায়েদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ
  • পরিবারের ওপর পুলিশি হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, ফেব্রুয়ারি ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

৫ রত্নগর্ভা মাকে সম্মাননা দিল শেকড়

banglarbhoreBy banglarbhoreমে ১২, ২০২৪Updated:মে ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ছয় চিকিৎসক ও তিন শিক্ষকের মা আকলিমা খাতুনসহ ৫ রত্নগর্ভা মাকে সম্মাননা দিয়েছে শেকড় যশোর। আকলিমা খাতুন যশোর জেলার মণিরামপুর উপজেলার আগরহাটি গ্রামের বাসিন্দা। শুধু আকলিমা খাতুন না সন্তানদের উচ্চশিক্ষা দান ও প্রতিষ্ঠিত করতে বিশেষ অবদান রাখায় সদর উপজেলার শেখহাটি গ্রামের জাহানারা বেগম, উপশহর এলাকার বেগম জাহানারা সিরাজ, যশোর শহরের ফজিলা বেগম ও মরণোত্তোর সম্মাননা পেয়েছেন সদর উপজেলার বালিয়াঘাট এলাকার বাসিন্দা নূরজাহান বেগম।

রোববার জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। শেকড় যশোরের সভাপতি ড. আঞ্জেলা গমেজের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সংগীত শিল্পী ফরিদা পারভীন, একুশে পদকপ্রাপ্ত যন্ত্রসংগীত শিল্পী গাজী আব্দুল হাকিম। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব মা দিবস উদযাপন পরিষদ যশোরর আহ্বায়ক হাবিবা শেফা। এ সময় আরোও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান মিঠু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকার দাস রতন, সাবেক সভাপতি হারুন আর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব রওশন আরা রাসু।

এছাড়াও এদিন বিকালে মায়েদের নিয়ে বালিস বদল, ঝুড়ির মধ্যে বল ফেলা ও বেলুন ফাটানো খেলার আয়োজন করা হয়। এ খেলায় ৯ জন মাকে পুরস্কার দেওয়া হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.