Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা
  • নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
  • নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি
  • যশোরে ভোক্তার অভিযানে চৌধুরী কিচেনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য আটক
  • অভয়নগরে ১২টি ককটেল বোমাসহ যুবক গ্রেফতার
  • ২৪ ঘণ্টার মধ্যেই দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা সম্ভব : গাজী এনামুল হক এমপি
  • সরকার শিক্ষাখাতকে আধুনিকায়ন করতে বদ্ধপরিকর : এমপি মতিয়ার রহমান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

৭ ইজিবাইক উদ্ধার, চোর চক্রের তিন সদস্য আটক

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৩, ২০২৪Updated:মার্চ ২৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

 বাংলার ভোর প্রতিবেদক

যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে চুরি যাওয়া ৭টি ইজিবাইক গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে। একইসাথে প্রাইভেটকারসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে এই অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। আজ (শনিবার) শনিবার দুপুরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান যশোর ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার।

গ্রেফতারকৃতরা হলেন, নড়াইল জেলার নড়াগাতি থানা এলাকার কলাবাড়িয়া গ্রামের বুলু শেখের ছেলে গোপালগঞ্জের ঘোষের চর উত্তরপাড়ার বাসিন্দা সেলিম শেখ ওরফে হৃদয় (৩৮), গোপালগঞ্জ জেলা সদরের ঘোষেরচর উত্তর পাড়া এলাকার হিরু মিয়ার ছেলে খোকন ঠাকুর (৪৫) ও একই উপজেলার আড়ুয়া কংশুক গ্রামের আব্দুর রহমান সরদারের ছেলে মেজবাহ উদ্দিন (৩৭) ।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, গত ১৫ মার্চ যশোর শহরের খালধার রোড এলাকা থেকে অজ্ঞাতপরিচয় দু’জন অভিনব কায়দায় একটি ইজিবাইক চুরি করে। একইভাবে শহর থেকে আরও কয়েকটি ইজিবাইক চুরি হয়। বিষয়টি আমলে নিয়ে ডিবি পুলিশ তদন্ত শুরু করে। ডিবি’র এসআই মফিজুল ইসলাম শহরের বিভিন্ন পয়েন্ট থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরদের সনাক্ত করেন। এরপর একটি চৌকশ টিম শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় উপ-শহর এ ব্লক এলাকা হতে প্রাইভেটকারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী গোপালগঞ্জ সদর উপজেলার আড়ুয়া কংশুক এলাকায় অভিযান পরিচালনা করে একটি গ্যারেজ থেকে চুরি যাওয়া ০৭টি ইজিবাইক উদ্ধার ও গ্যারেজ মালিককে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আসামিদের তথ্য-উপাত্ত যাচাই করে ডিবি পুলিশ জানিয়েছে, আসামিরা তাদের পলাতক সহযোগীদের নিয়ে দেশে বিভিন্ন জেলায় ইজিবাইক চুরি/ছিনতাই করে থাকে। গ্রেফতারকৃত আসামি সেলিমের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ০৮টি চুরি মামলা, খোকনের বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে। এছাড়াও ইজিবাইক চুরিকালে অফিসার সেজে থাকা পলাতক সানু মেম্বারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ০৬টি চুরি, ছিনতাই মামলা রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা

মার্চ ১০, ২০২৬

নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মার্চ ১০, ২০২৬

নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি

মার্চ ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.