Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি
  • ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা
  • যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক
  • এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে তাসফিয়া রহমান অন্বেষা
  • সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় কর্মীদের ভূমিকা রাখতে হবে : গোলাম রসুল
  • যবিপ্রবিএবং উলসী সৃজনী সংঘের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পদক জয়ীদের জমকালো সংবর্ধনা
  • শিক্ষার মান উন্নয়নে ৮৫৩ শিক্ষার্থী পেলেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপকরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

banglarbhoreBy banglarbhoreDecember 19, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা ডেস্ক
লাহোরে এক সংবাদ সম্মেলন করে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ।
টেস্ট সিরিজ খেলতে বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছে পাকিস্তান। এই সিরিজ শেষে দলটি চলে যাবে নিউজিল্যান্ডে। সেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। সেই সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লাহোরে এক সংবাদ সম্মেলন করে এই স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ।
ভারত বিশ্বকাপে ব্যর্থতার কারণে সব সংস্করণ থেকেই পাকিস্তানের নেতৃত্ব ছেড়ে দেন বাবর আজম। এর পরপরই টি-টোয়েন্টি সংস্করণের জন্য নতুন অধিনায়ক হিসেবে শাহিন শাহ আফ্রিদির নাম ঘোষণা করে তারা। নতুন এই অধিনায়কের অধীনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান।
নেতৃত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে দলে রয়েছেন বাবর। তবে ইনজুরির কারণে স্কোয়াডে নেই অলরাউন্ডার শাদাব খান। এছাড়া স্কোয়াড থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিস। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আব্বাস আফ্রিদি ও হাসিবুল্লাহ খান। এছাড়া পাঁচ বছর পর ফিরেছেন শাহেবজাদা ফারহান। ফিরেছেন সায়েম আইয়ুব ও আজম খানও।
আগামী ১২ জানুয়ারি অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হতে যাচ্ছে দুই দলের এই সিরিজ। এরপর ১৪ জানুয়ারি হ্যামিল্টন, ১৭ জানুয়ারি ডানেডিন, ১৯ জানুয়ারি ও ২১ জানুয়ারি শেষ ম্যাচে ক্রাইস্টচার্চে মুখোমুখি হবে তারা।
এর আগে যে সকল খেলোয়াড় বর্তমানে দেশে রয়েছেন তাদের নিয়ে ২৫ ডিসেম্বর থেকে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে প্রস্তুতি ক্যাম্প করবে পাকিস্তান দল।
পাকিস্তান স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, সায়েম আইয়ুব, শাহেবজাদা ফারহান, হাসিবুল্লাহ খান, ইফতিখার আহমেদ, আজম খান, আমের জামাল, আব্বাস আফ্রিদি, ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, উসামা মির, হারিস রউফ ও জামান খান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যবিপ্রবিএবং উলসী সৃজনী সংঘের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

August 23, 2026

যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পদক জয়ীদের জমকালো সংবর্ধনা

August 23, 2026

এ বছর বিপিএল হচ্ছে না : তামিম

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.