Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৬, ২০২৪

ঝিকরগাছায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ মেম্বারের অনাস্থা

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছা উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান আমিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগে গতকাল লিখিত অনাস্থা প্রস্তাব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছেন।
গতকাল জমা দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, ইউনিয়নে ৭ হাজার হোল্ডিং প্লেট বিতরণ করে ৭ লাখ টাকা আদায় করে চেয়ারম্যান আত্মসাত করেছেন। তিন অর্থবছরে আনুমানিক ২৩ লাখ টাকা হোল্ডিং ট্যাক্স বাবদ আদায় করলেও চেয়ারম্যান সেই টাকা ইচ্ছামত খরচ করেছেন। মেম্বাররা টাকার হিসাব চাইলে তিনি গালিগালাজ করেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দ চাল থেকে চেয়ারম্যান ১১ বস্তা চাল আত্মসাৎ করেন। পরবর্তীতে উপজেলা প্রশাসন সেই চাল উদ্ধার করে একটি আড়ৎ সিলগালা করে। বিভিন্ন সময়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতার কার্ড বিতরণ, প্রতিস্থাপন, ট্রেডলাইসেন্স ও পরিষদের অন্যান্য আয় সম্পর্কে মেম্বারদের অবহিত করা হয়না। জানতে চাইলে চেয়ারম্যান গালিগালাজ করেন।
চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগকারী ইউপি সদস্যরা হলেন, তালিমুল ইসলাম, সহিদুল ইসলাম, মামুন হোসেন, মো. আশরাফুল, শফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, আসাদুল ইসলাম, সংরক্ষিত নারী ইউপি সদস্য এলিজা শিরিন, তানিয়া সুলতানা ও রাজিয়া সুলতানা।
অভিযুক্ত গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান আমিন জানান, তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল জানান, এর আগেও চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেটা তদন্ত করা হয়েছে। ইউএনও জানান, ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে খুব দ্রুতই ডিডিএলজি গঙ্গানন্দপুরে ইউনিয়নে পরিদর্শন করবেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.