Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ
  • বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি
  • বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন
  • নিউমুরিং টার্মিনাল ইজারা বন্ধসহ বিভিন্ন দাবিতে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ
  • যশোর জেলা আ.লীগ সভাপতি মিলনকে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ
  • গুলি, মাদক ও টাকাসহ আটক শহিদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  • জাগপা থেকে নিজাম উদ্দিন অমিতের পদত্যাগ
  • ‘কন্যাশিশুর সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বলাৎকারে অভিযুক্ত রনি আটক

banglarbhoreBy banglarbhoreJuly 5, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের আরবপুর দিঘীরপাড়া এলাকার একটি মাদ্রাসায় নয় বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম রনিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার রাতে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মনোহরগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। রনি ওই গ্রামের রাশেদ মিয়ার ছেলে।

শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবা শারমিন তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, গত ১৭ জুন দুপুর ১১টার দিকে ওই মাদ্রাসার নিয়ম অনুযায়ী একটি রুমে থাকা ১৬ ছাত্র ঘুমিয়ে পড়ে। রুমের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, সকলেই ঘুমিয়ে পড়লেও রনি জেগে থাকে। পরে সে বাইরে থেকে এসে এক ছাত্রকে বলাৎকার করে এবং রুম থেকে বের হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা ও মাদ্রাসার ছাত্ররা একত্র হয়ে মাদ্রাসা ঘেরাও করে। তখন রনিকে পুলিশে সোপর্দের চেষ্টা করা হলে, দুই শিক্ষক কৌশলে তাকে হেফাজতে নিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন।

পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই দুই শিক্ষককে পুলিশে সোপর্দ করে। আটক শিক্ষকরা হলেন, যশোর সদর উপজেলার দাইতলা গ্রামের ফয়সাল ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্বঘাট গ্রামের কামাল হোসেন। এ ঘটনায় হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এসআই পায়েল কুণ্ডু বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় রনির অবস্থান শনাক্তের পর ত্রিশালের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ

    October 13, 2026

    বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি

    October 13, 2026

    বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.