বেনাপোল সংবাদদাতা
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামিসহ আট জনকে গ্রেপ্তার করেছেন বেনাপোল পোর্ট থানার পুলিশ সদস্যরা। গতকাল বেনাপোল পোর্ট থানা এলাকার বিভিন্ন জায়গায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে উপজেলার দৌলতপুর গ্রামের কোরবান আলী (৪৫), শিকড়ী গ্রামের জাহিদুল ইসলাম ও আনিছুর রহমান (৩৫), সাদীপুর গ্রামের ইমরান (২৪), শাওন ও মিরাজ (২১), ভবেরবেড় গ্রামের সোহেল শেখ (২৬) ও আবুল বাশার (৩৮), কাগমারী গ্রামের আলমগীর হোসেন (২৮)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশক্রমে এসটিসি-৯২০/২০১৪’র সাজা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিগণদের ধরে আদালতে সোপর্দ করা হয়েছে।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !