Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন অনিন্দ্য ইসলাম অমিত
  • নারীদের এলপিজি কার্ড দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • পিতার স্মৃতিবিজড়িত উলশী খাল পুনঃখনন উদ্বোধন করলেন তারেক রহমান
  • আ. লীগের ভূত এখন অন্য দলের কাঁধে চেপেছে : প্রধানমন্ত্রী
  • হিটস্ট্রোকে ২ কৃষকের মৃত্যু, বিপাকে পোল্ট্রি ও সবজি চাষিরা
  • প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত যশোরবাসী
  • ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে শ্রদ্ধা নিবেদন
  • যশোরে টিআরসি নিয়োগে শারীরিক সক্ষমতা যাচাই সম্পন্ন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে তিন দিনব্যাপি পিঠা ও পণ্য মেলা উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
যশোরে তিন দিনব্যাপি পিঠা ও পণ্য মেলা উদ্বোধন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক:
নারীর ক্ষমতায়ন ও দেশি পণ্যের প্রচার প্রসারের লক্ষ্য নিয়ে যশোরে শুরু হলো তিন দিনব্যাপী পিঠা ও পণ্য মেলা। যশোর নারী উদ্যোক্তা প্লাটফর্ম (যনাউ) আয়োজিত এই উৎসব পৌর পার্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যা আগামী শনিবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে কেক কেটে মেলার শুভ উদ্বোধন করেন, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। তিনি নারী উদ্যোক্তাদের এই উদ্যোগকে স্বাগত জানান। নারী উদ্যোক্তাদের পণ্যগুলো ক্রেতাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে এমন মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপ-পরিচালক খন্দকার জাকির হোসেন। তিনি নারী উদ্যোক্তাদের পাশে থাকাসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা জেসমিন রোজ।

যশোর পৌর পার্কে আয়োজিত এই মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা, পোশাক, দেশি ফাস্টফুড, ঐতিহ্যবাহী খাবার ও হস্তশিল্পের বিশাল সমাহার দেখা যাচ্ছে। মেলায় আগত ক্রেতারা এক ছাদের নিচে বিভিন্ন ধরনের দেশি ও ঐতিহ্যবাহী পিঠা ও পণ্যের স্বাদ নিতে পারছেন।

যশোর নারী উদ্যোক্তা প্লাটফর্মের (যনাউ) এই উদ্যোগ মূলত নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার ও প্রসারে সাহায্য করছে।

যা স্থানীয় অর্থনীতিতে এবং নারী ক্ষমতায়নেও ইতিবাচক ভূমিকা রাখছে। নারী উদ্যোক্তাদের জন্য এই মেলা একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। আয়োজকরা আশা করছেন, আগামী দুই দিনও ক্রেতা-দর্শকদের ভিড়ে এই মেলা উৎসবমুখর থাকবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন অনিন্দ্য ইসলাম অমিত

এপ্রিল ২৭, ২০২৬

নারীদের এলপিজি কার্ড দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

এপ্রিল ২৭, ২০২৬

পিতার স্মৃতিবিজড়িত উলশী খাল পুনঃখনন উদ্বোধন করলেন তারেক রহমান

এপ্রিল ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.