Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২৫, ২০২৫

দেশে হোমিওপ্যাথি নিয়ে গবেষণা জরুরি : ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
দেশে হোমিওপ্যাথি নিয়ে গবেষণা জরুরি : ডা. মোসলেহ উদ্দিন ফরিদ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক:
দেশের চিকিৎসা ক্ষেত্রে হোমিওপ্যাথির উন্নয়ন এবং এই বিষয়ে ব্যাপক গবেষণার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বিশিষ্ট শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সমাজসেবক ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বৃহস্পতিবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম আয়োজিত ‘হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার ও মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

যশোর-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, উন্নত বিশ্বে হোমিওপ্যাথি নিয়ে গবেষণা ও পাবলিকেশন বিদ্যমান। আমাদের দেশেও এই স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গবেষণা অত্যন্ত জরুরি। তিনি জোর দিয়ে বলেন, হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথিক ব্যবস্থাকে একে অপরের প্রতিদ্বন্দ্বি না ভেবে বরং সহযোগী হিসেবে বিবেচনা করা উচিত। এই দুই চিকিৎসা পদ্ধতি সম্মিলিতভাবে কাজ করলে দেশের চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নতি ঘটবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও যশোর-৩ আসনের জামায়াতের এমপি প্রার্থী ভিপি আব্দুল কাদের। তিনি দেশের স্বাস্থ্য খাতের বাজেট বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন। ভিপি আব্দুল কাদের বলেন, স্বাস্থ্য খাতের মোট বাজেটের কত শতাংশ বাস্তবায়ন হয়, সেই হিসাব জনগণকে দেওয়া হয় না। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবর্তনের সুযোগ এসেছে এবং মানুষ নতুন নেতৃত্বের অপেক্ষায়।

অনুষ্ঠানে যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আব্দুর রশিদ সভায় সভাপতিত্ব করেন।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, দপ্তর সম্পাদক নুরে আলী নুর মামুন, অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, পেশাজীবী থানার আমীর খন্দকার রশিদুজ্জামান রতন, প্রবীণ শিক্ষক ড. মোস্তাফিজুর রহমান, ডা. আবুল বাশার, ডা. আবু হাসান জাহিদ, ডা. ফয়সাল আহম্মেদ প্রমুখ।

জেলা সেমিনারে বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশত হোমিওপ্যাথিক পুরুষ ও নারী চিকিৎসকবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.