Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৭, ২০২৪

মাগুরায় সাকিব আল হাসান ও বীরেন শিকদার এমপি সংবর্ধিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা প্রতিনিধি
নব নির্বাচিত মাগুরা-১ আসনের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদারকে সংবর্ধনা দেয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের আয়োজনে আজ (বুধবার) দুপুরে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে আওয়ামী লীগের সকল ইউনিয়ন পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, যুগ্ম সম্পাদক খুরশীদ হায়দার টুটুল, শাখারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক রাশেদ মাহমুদ শাহীন, রানা আমীর উসমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্যামল কুমার দে, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিয়াজুল হাসান, সাধারণ সম্পাদক জামির হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদ হামিদুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
অপরদিকে, মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন শেষে শিক্ষার্থীদের উদ্দেশে মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান খুদে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মোবাইল ফোনটা একটু কম ব্যবহার করবা। পড়াশোনায় মনোযোগী হবা। তোমরা হয়তো জানো, এই স্কুলের ছিলাম স্টুডেন্ট আমি। এই স্কুলে আমি পড়তাম। যেখান থেকে তোমরা মাগুরার ভালোর জন্য ভালো কিছু করতে পারবা। সেটা যেকোনো সেক্টর হতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে রাজনীতি, খেলোয়াড়—যার যেটা ইচ্ছা হয়। ভালো দিকটা বেছে নিবা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.