Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৮, ২০২৪

‘ধর্ম মাকে’ অজ্ঞান করে লুট

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা
ছেলে সেজে ধর্ম মাকে নিজ বাড়ি বেড়ানোর কথা বলে ডেকে এনে পথিমধ্যে অজ্ঞান করে সবকিছু লুট নিয়েছে এক প্রতারক। যশোরের অভয়নগর উপজেলায় বাঘুটিয়া ইউনিয়নের মধ্যপুর গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। ওই রাতেই এলাকাবাসী তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অজ্ঞানের শিকার ওই নারীর নাম দুলু বেগম (৫৬)। তিনি খুলনা শহরের ৩ নং ওয়ার্ডের কৃষ্ণনগর এলাকার মৃত ছামছুর ইসলামের স্ত্রী। আজ (বৃহস্পতিবার) দুপুরে ওই নারীর জ্ঞান ফিরলে ঘটনাটি খুলে বলেন।
তিনি জানান, খুলনা কোর্ট চত্বরে পরিচয় হয় দুলু বেগমের সাথে ২৭ থেকে ৩০ বছর বয়সী এক যুবকের। ওই যুবক নিজের নাম নাম মিরাজ হোসেন এবং বাড়ি অভয়নগর উপজেলার নাউলী গ্রামে জানায়। পরিচয়ের দুই দিনের মাথায় মিরাজ হোসেন দুইটি রুই মাছ নিয়ে ওই নারীর বাড়ি বেড়াতে যায়। বাড়িতে ওই নারী একা থাকেন। মিরাজ হোসেন তখন বলেন- আমার মা নেই আপনি আমার ধর্মের মা। এ কথা বলে মিরাজ হোসেন ওই নারীকে তার বাড়ি বেড়াতে আসার জন্য বায়না ধরেন। তার কথায় সরল বিশ্বাসে ওই নারী মিরাজ হোসেনের বাড়িতে যেতে রাজি হয়। বুধবার দুপুরে খাওয়া দাওয়া করে তারা খুলনা থেকে মিরাজ হোসেন মোটরসাইকেলে রওনা হন। বিকেলে তারা ফুলতলা খেয়াঘাট দিয়ে ভৈরব নদ পার হয়ে নউলী গ্রামে ঢোকেন। মোটরসাইকেলে করে ওই যুবক তাকে নিয়ে এলাকা দিয়ে ঘুরে বেড়ায়। সন্ধ্যার পর একটি দোকানে বসিয়ে ওই নারীকে কোমলপানীয় খাওয়ানো হয়। এর পরে তাকে আবার মোটরসাইকেলে উঠানো হয়। পথি মধ্যে অজ্ঞান হয়ে পড়লে ওই নারীর পরনে থাকা স্বর্ণের তিনটি আংটি, একটি গলার চেইন, কানের দুল, নগদ পাঁচ হাজার টাকা নিয়ে পথের মাঝে ফেলে রেখে পলিয়ে যায়। রাত ১২টার দিকে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোবিন্দ পোদ্দার জানান, তাকে চেতনানাশক পদার্থ খাওয়ানো হয়েছে, তিনি এখন আশংকামুক্ত।
থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও তার কাছ থেকে কোন তথ্য উদঘটন করা সম্ভব হয়নি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.