Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৯, ২০২৪

যশোর সদরের কাশিমপুরে বিপুলের মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

প্রতিবেদক
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার-ঘাটে সাধারণ জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, বর্তমান ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল।আজ (শুক্রবার) দিনভর তিনি এই মতবিনিময় সভা করেন।
এ সময় আনোয়ার হোসেন বিপুল বলেন, আগামী ৪ মে থেকে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। স্থানীয় সরকারে উপজেলা পরিষদের যথেষ্ট গুরুত্ব রয়েছে। স্মার্ট উপজেলা গড়তে একজন সৎ, যোগ্য, শিক্ষিত, দক্ষ, মেধাবী ও সদালাপি নেতৃত্ব প্রয়োজন। উপযুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে সদর উপজেলাবাসীর কোন ধরনের দুর্ভোগে পড়তে হবে না। শেখ হাসিনার ভিশন সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়া সহজেই সম্ভব হবে। সাধারণ মানুষ ঘরে বসেই উপজেলা পরিষদের সেবা পাবেন। সেজন্য উপযুক্ত নেতৃত্ব উপজেলা পরিষদে প্রতিষ্ঠিত করতে হবে।
ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ডাকাতিয়া হাই স্কুলে, নয় নম্বর ওয়ার্ডের কাশিমপুর বাজারে, পাঁচ নম্বর ওয়ার্ডের শ্যামনগর বাজারে, ছয় নম্বর ওয়ার্র্ডের দোহারপাড়া মোড়ে ও দুই নম্বর ওয়ার্ডে শানতলা মোড়ে তিনি শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম বিদ্যুৎ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইনতাজ আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম মৃধা, ইউপি সদস্য ইকবাল হোসেন।
নয় নম্বর ওয়ার্ডের কাশিমপুর বাজারে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়মী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা তরুণলীগের সহ-সভাপতি মুকুল আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল কাফি, ইদ্রিস আলী ও আব্দুল ওয়াদুদ প্রমুখ।
পাঁচ নম্বর ওয়ার্ডে শ্যামনগর বাজারে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান, সাবেক মেম্বার আলাউদ্দিন বিশ্বাস ও যুবলীগ নেতা মুক্তার আলী প্রমুখ।
৬ নম্বর ওয়ার্ডের দোহারপাড়া মোড়ে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহাজান আলী, আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেনসহ নেতৃবৃন্দ।
দুই নম্বর ওয়ার্ডে শানতলা মোড়ে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আশরাফুল আলম লিটন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তসলিমুজ্জামান আকাশসহ নেতৃবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.