Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!
  • যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
  • ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
  • যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
  • চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
  • বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
  • যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ১২ মামলার আসামিকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

প্রতিবেদক
যশোরে প্রকাশ্যে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১২মামলার আসামি জুম্মান সরদার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।আজ (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টা দিকে য়যশোর শহরের শংকরপুর রেলবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শংকরপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে। তিনি পেশায় ছিলেন ইজিবাইক ব্যবসায়ী। তার বিবরুদ্ধে অন্তত ১২টি মামলা রয়েছে। পুলিশ ও স্বজনদেও ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
জানা যায়, শনিবার সন্ধ্যায় জুম্মান ব্যক্তিগত কাজে রেলস্টেশন এলাকায় যান। এ সময় একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাকে তাড়া করে রেলবাজারে নিয়ে যায়। সেখানে প্রকাশ্য কয়েকজন দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এসময় জুম্মান অচেতন হয়ে গেলে দুর্বৃত্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মোহম্মদ আল হাসান জানান, তার পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
নিহতের ভাই মামুন হোসেন জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের শংকরপুর রেলস্টেশন এলাকার স্বেচ্ছাসেবক লীগ সভাপতির অফিসের সামনে দুর্বুত্তরা জুম্মানকে ছরিকাঘাতে গুরুতর জখম করেন। স্থানীয়রা উদ্ধার রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে।
নিহতের আরেক স্বজন জাহাঙ্গীর বলেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান মিঠুর ব্যক্তিগত অফিসের সিসি ক্যামেরায় সব পাওয়া যাবে কারা জুম্মানকে মেরেছে। ওই অফিসের সামনে দিয়ে জুম্মান দৌঁড়ে পালাচ্ছিল। জুম্মানের সাথে অনেকের ঝামেলা ছিল। কারা যে কি কারনে মেরেছে বলতে পারছি না।
এ বিসয়ে যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহত জুম্মানের বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে। জুম্মান বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার প্রতিপক্ষের লোকজন হত্যাকাণ্ড ঘটিয়েছে।
তিনি আরও বলেন, হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!

মার্চ ৭, ২০২৬

যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি

মার্চ ৭, ২০২৬

ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

মার্চ ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.