Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!
  • যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
  • ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
  • যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
  • চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
  • বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
  • যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে এক সপ্তাহে চার খুন : আইনশৃংখলা পরিস্থিতি উদ্বেগজনক

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

প্রতিবেদক
চলতি মাসের সর্বশেষ এক সপ্তাহে যশোর কোতয়ালি মডেল থানা এলাকায় চারটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার, সুদের কারবার ও পরকীয়া সংক্রান্ত কারণে এসব হত্যকান্ডের ঘটনা ঘটেছে। অপরাধী শনাক্ত ও জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর থাকলেও থামছে না হত্যাকান্ড। পরপর তিনদিন ছুরিকাঘাত ও পিটিয়ে খুনের ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ।
জানা যায়, সর্বশেষ ১০ ফেব্রুয়ারি রাতে যশোরে ফয়জুল গাজী (২৭) নামের এক যুবককে চুরির অপবাদে রাতভর নির্যাতন করে হত্যা করা হয়। শনিবার সদর উপজেলার সতীঘাটা নামক এলাকার একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। নিহত ফয়জুল গাজী সতীঘাটা গোলদার পাড়া এলাকার জালাল উদ্দীন গাজীর ছেলে। ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় যশোর শহরের শংকরপুর রেল বাজার এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জুম্মান সরদার (২৬) নামে এক যুবক নিহত হন। তিনি শংকরপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে। নিহত জুম্মান সরদার ইজিবাইকের ব্যবসা করতেন। তার বিবরুদ্ধে অন্তত ১২টি মামলা রয়েছে। ৯ ফেব্রুয়ারি যশোর শহরতলীর বালিয়াডাঙ্গা মানদিয়া জামে মসজিদের পেছন থেকে মহাসিন (৪২) নামে এক ব্যক্তির আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। মহাসিন নুরপুর গ্রামের মছি মন্ডলের ছেলে। ৪ ফেব্রুয়ারি যশোর উপশহর এলাকায় মায়া রাণী (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করে স্বামী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী পরিতোষ কুমার সানাকে গ্রেফতার করে পুলিশ।
মহাসীন হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে যশোর ডিবি পুলিশ। গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, চড়া সুদের টাকা দিতে না পারায় গালিগালাজ করেছিলো মহাসিন। সেই রাগে অফিসের মধ্যেই ল্যাপটপের চার্জারের তার দিয়ে প্রথমে শ্বাসরোধ করে তাকে হত্যা করে মেহেদী হাসান লিখন। এরপর মরদেহ ভরা হয় একটি ট্যাঙ্ক বাক্সে। সেই বাক্সভর্তি লাশ নুরপুর থেকে প্রথমে ইজিবাইকে ও পরে ভ্যানে নিয়ে যাওয়া হয় ফতেপুরের মান্দিয়া গ্রামে। যাওয়ার পথে তেলপাম্প থেকে কেনা হয় ডিজেল। আর সেখানে নিয়ে ডিজেল ঢেলে পুড়িয়ে দেয়া হয় মহাসিনের মরদেহ। ডিবির জালে আটকের পর এসব কথা জানিয়েছেন নুরপুরের মহাসিনের হত্যাকান্ডে জড়িত মেহেদী হাসান লিখন।
এক সপ্তাহে চার খুন প্রসঙ্গে জানতে চাইলে কোতয়ালি থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, প্রত্যেকটি ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। খুনের রহস্য উদঘাটন হয়েছে। জড়িতদের গ্রেফতার করা হয়েছে। এসব হত্যাকান্ডের ঘটনায় আইনশৃংখলা পরিস্থিতি অবনতি হয়েছে, এ কথা বলা যাবে না।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!

মার্চ ৭, ২০২৬

যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি

মার্চ ৭, ২০২৬

ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

মার্চ ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.