Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে যুবলীগ নেতা হত্যা : লাশ নিয়ে যুবলীগের মিছিল

banglarbhoreBy banglarbhoreFebruary 12, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে মুরাদ হোসেন (২৮) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০ টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামের মধ্য তরফদপাড়া এলাকার স্বপ্ন ভিলার সামনে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ হোসেন ওই এলাকার বাসিন্দা এবং নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
এ ঘটনাকে কেন্দ্র করে ওই রাতেই নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সালামের অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, যুবলীগ নেতা মুরাদ হত্যার প্রতিবাদে গতকাল বিকেলে নওয়াপাড়া পৌর যুবলীগের আয়োজনে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশ থেকে আসামীদের ধরে আইনের আওতায় আনতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। বিক্ষোভ সমাবেশ চলাকালে লাশবাহী এ্যাম্বুলেন্স উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে পৌঁছালে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা লাশ নিয়ে মিছিল করে। নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে নুরবাগ এলাকায় এসে লাশ নিয়ে মিছিলটি শেষ হয়।এ সময় নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক বিল্লাল আহমেদ বাবুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক প্রসেনজিৎ দাস সনজিত, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. রওশন কবির টুটুল, আহাদুর রহমান মামুন, উপজেলা যুবলীগ সদস্য শেখ ওলিয়ার রহমান, শেখ সম্রাট, উপজেলা তরুণলীগের সভাপতি বিল্লাল হোসেন বকুল, উপজেলা তরুণলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিশ্বাস, ছাত্রলীগ নেতা শেখ আব্দুল্লাহসহ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
নিহতের বাবা সাহাবুল ইসলাম বলেন, মুরাদ নওয়াপাড়া বাজার থেকে রাত ১০ টার দিকে বাড়ি ফেরার পথে স্বপ্ন ভিলার সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে পুলিশের সহযোগিতায় গুরুতর আহত মুরাদকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। খুলনায় পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর তালিম হোসেন জানান, মুরাদ নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে দলীয় কোনো কর্মসূচি দেয়া হচ্ছে কিনা জানতে চাইলে তা এড়িয়ে যান তিনি।
নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সালামের অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয় জানতে তার সঙ্গে বার বার যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার মধ্যরাতে একদল যুবক রামদা, লাঠি ও লোহার রড নিয়ে কাউন্সিলর শেখ আব্দুস সালামের অস্থায়ী কার্যালয় ভাঙচুর করে। একপর্যায়ে তারা কার্যালয়ে আগুন জ্বালিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ব্যাপারে সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আকিকুল ইসলাম বলেন, ওয়ার্ড যুবলীগ নেতা মুরাদ হোসেন হত্যার সঙ্গে জড়িত কয়েক জনের নাম পরিচয় পাওয়া গেছে। তাদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহতের পরিবার থেকে এখনও কোনো মামলা করা হয়নি। তবে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে। ঘটনার পর ওই রাতে স্থানীয় পৌর কাউন্সিলর শেখ আব্দুস সালামের অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.