Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা
  • যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত
  • তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ
  • সরকারকে বেকায়দায় ফেলতে একটি দল গভীর ষড়যন্ত্র করছে : মণিরামপুরে নার্গিস বেগম
  • খান জাহান আলী মাজারের দীঘির কুমির টেনে নিয়ে গেল শিশুকে
  • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কর্মকর্তাদের প্রতিমন্ত্রীর নির্দেশ
  • সাতক্ষীরায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাদ্য বিতরণ
  • রমপালে যুবলীগ নেতা হত্যা : প্রধান অভিযুক্ত আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শেখ হাসিনা আছেন বলেই দেশে সমৃদ্ধি ঘটছে : মেয়র খালেক

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৩, ২০২৪No Comments১ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাগেরহাট সংবাদদাতা
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন বলেই দেশে শান্তি বিরাজ করছে, সমৃদ্ধি ঘটছে।
বৃহস্পতিবার বিকেলে সোনাইলতলা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সিটি মেয়র আরো বলেন, বিশ্বের জায়গায় জায়গায় অশান্তি, যুদ্ধ-বিগ্রহের চিত্র আমরা টেলিভিশনে দেখি, খবরের কাগজের পাতায় পড়ি। আমাদের দেশে ১৫ বছর ধরে শান্তি আছে, দেশ এগিয়ে চলেছে।
সোনাইলতলা ইউপি আওয়ামী লীগের সভাপতি সরদার হুমাউন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম নাজিনা, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, সুন্দরবন ইউপি সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কবির উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ হাওলাদার, সোনাইলতলা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন সরদার।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা

জুন ২, ২০২৬

যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত

জুন ২, ২০২৬

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ

জুন ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.