Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে হাসপাতাল-ক্লিনিকে অভিযান, ৩টিকে জরিমানা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর ডেস্ক

নীতিমালা না মেনে যশোরে চিকিৎসা সেবা দেয়া বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে দ্বিতীয় দিনের মত অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

গতকাল দ্বিতীয় দিনে চারটি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়ম পাওয়ায় প্রায় চার লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। সিভিল সার্জনের কার্যালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়।

জেলা সিভিল সার্জন সূত্রে জানা গেছে, বুধবার যশোর শহরের চারটি বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে সিভিল সার্জনের কার্যালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় তিনটি ক্লিনিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স নবায়ন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় এ জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম জানান, গতকাাল যশোর শহরের দড়াটানাস্থ লাইফ কেয়ার, আল্ট্রা ভিশন, পিয়ারলেস ক্লিনিক ও উপশহর এলাকার বক্ষব্যাধি অ্যাজমা সেন্টারে অভিযান চালানো হয়। এর মধ্যে লাইসেন্স নবায়ন না থাকা, অস্বা¯’্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় লাইফ কেয়ার, আল্ট্রা ভিশন, পিয়ারলেস ক্লিনিকে ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা শাখার সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম, বক্ষব্যাধী হাসপাতালের মেডিকেল অফিসার পলাশ কুমার দাশ, ক্যাব সদস্য আব্দুর রকিব সরদারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে জেলায় কতটি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স আছে কিংবা নবায়ন করা হয় কিনা, এ সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো তথ্য নেই জেলার স্বাস্থ্য বিভাগের কাছে। সরাসরি অধিদপ্তর থেকে লাইসেন্স গ্রহণ বা নবায়নের নিয়ম থাকায় জেলায় এ পরিসংখ্যান নেই বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস।
তিনি আরও জানান, এর আগেও স্বাস্থ্যবিভাগের অভিযান চালানো হয়েছে। বর্তমানে অভিযান আরও জোরদার করা হয়েছে। জেলাজুড়ে এ অভিযান অব্যাহত থাকবে।

এর আগে ২২ জানুয়ারি পর্যন্ত অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রীর বন্ধ করার নির্দেশের পর নড়েচড়ে বসে যশোর স্বাস্থ্য বিভাগের। ওই সময়ে টানা পাঁচ দিনের অভিযানে স্বাস্থ্যবিভাগ ২৫টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়। এর মধ্যে ১০টি সিলগালা করে আর সাতটিতে জরিমানা আদায় করে সর্তক করে স্বাস্থ্যবিভাগ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.