Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন
  • যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি
  • অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন
  • যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর শাহাদত বার্ষিকী পালন
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি মাছের ট্রাকে দামি শাড়ি ও থ্রি পিস

banglarbhoreBy banglarbhoreMarch 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বেনাপোল সংবাদদাতা

আমদানিকারকের ঘোষণা অনুযায়ী ভারত থেকে আসা ট্রাকটিতে থাকার কথা সামুদ্রিক মাছ। কিন্তু আমদানিকৃত ওই পণ্য চালানটি পরীক্ষাকালে মিললো দামি শাড়ি ও থ্রিপিস। শনিবার রাতে চালানটি আটক করে তল্লাশি চালায় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার হাফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ শনিবার রাতে ভারত থেকে আসা মাছবাহী একটি ট্রাক তল্লাশী করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের শাড়ি ও থ্রিপিস উদ্ধার করে। মিথ্যা ঘোষণা দিয়ে আনা ওই শাড়ি, থ্রিপিসের চালানে কয়েক লাখ টাকার শুল্ক ফাঁকি দেয়া হচ্ছিল। অবৈধ এই পণ্য আনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আটক পণ্য চালানটির আমদানিকারক ঢাকার লাকি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির অনুকূলে বেনাপোল বন্দর দিয়ে আনা প্রথম চালান এটি। তবে চালানটির সিএণ্ডএফ এজেন্ট বেনাপোলের সোনালী এজেন্সী লিমিটেডের বিরুদ্ধে এর আগেও অবৈধ পণ্য চালান ছাড় করানোর একাধিক অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানের কর্ণধার মোহম্মদ শান্তর মালিকানাধীন অন্য একটি সিএণ্ডএফ এজেন্ট আলেয়া এন্টারপ্রাইজ শুল্ক ফাঁকির ঘটনায় সাসপেন্ড অবস্থায় রয়েছে। একই অপরাধে ইতিপূর্বে সাসপেন্ড করা হয় সোনালী এজেন্সিও। সম্প্রতি সাসপেন্ড আদেশ প্রত্যাহার করে কর্তৃপক্ষ।

এদিকে, বন্দর ব্যবহারকারীদের একটি সূত্র জানায় বেনাপোল বন্দরে স্ক্যানিং মেশিনগুলো অচল থাকার সুযোগে কাস্টমসের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় ভারত থেকে ফল ও মাছ আমদানির আড়ালে নিয়মিত শুল্ক ফাঁকি দিচ্ছে একটি চক্র। বেনাপোল স্থলবন্দর পরিচালক রেজাউল করিম জানান, স্ক্যানিং মেশিনগুলো চালু করতে কাস্টমস কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার হাফিজুল ইসলাম জানান, চোরাচালান প্রতিরোধে স্ক্যানিং মেশিনগুলো চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন

    September 5, 2026

    যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি

    September 5, 2026

    অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.