Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন
  • যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল
  • শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক
  • কেশবপুরে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি মোক্তার আলী, টেকসই সমাধানের আশ্বাস
  • বেনাপোল বন্দরের শেডে মিলল নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় প্রসাধনী ও শাড়ি
  • মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ড্রেন নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১২, ২০২৪

শ্যামনগরে ১৫ টাকা কেজিতে চাল পাবে প্রায় ৩২ হাজার পরিবার

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর প্রতিনিধি

পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষকে মূল্য সহায়তা দেয়া ও বাজারদর স্থিতিশীল রাখতে সারাদেশের মতো সাতক্ষীরার শ্যামনগরেও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।

১১ মার্চ সকালে প্রধান অতিথি হিসেবে শ্যামনগর পৌরসভার গোডাউন মোড় এলাকায় খাদ্যবান্ধব এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। এ সময় আরো উপস্থিত ছিলেন- খাদ্য পরিদর্শক ও নকিপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সহকারী খাদ্য পরিদর্শক জি.এম শাহাজান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা বাংলা, রমজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল-মামুন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল-মামুন লিটন, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মেহেদী হাসান মারুফ প্রমুখ।

খাদ্যবান্ধন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট্ট ছোট্ট উদ্যোগের মাধ্যমে সারা বিশ্বে নিজের অবস্থানকে তুলে ধরেছেন। সারা বিশ্ব যখন খাদ্য নিরাপত্তা নিয়ে চিন্তিত, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

সূত্র জানায়, খাদ্যবান্ধব এ কর্মসূচির আওতায় ৬৩টি ডিলারের মাধ্যমে ৩১ হাজার ৮০৯ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে। এর আওতায় মাসে মাথাপিছু ৩০ কেজি করে চাল কেনা যাবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল

শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.