Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আবেদন না করেও রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতিতে খুশি যশোরের মোহাম্মদ রফিকউজ্জামান

banglarbhoreBy banglarbhoreMarch 15, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর ডেস্ক

পদক নিয়ে দীর্ঘ ও গভীর ক্ষোভ রয়েছে কিংবদন্তি গীতিকবি-চিত্রনাট্যকার মোহাম্মদ রফিকউজ্জামানের ভেতর। বিশেষ করে রাষ্ট্রীয় বা জাতীয় স্বীকৃতি নিয়ে। এমনকি তিনি প্রকাশ্যে এ বিষয়ে সমালোচনা করছেন বহুদিন ধরে। গণামধ্যমে বলেছিলেন, অযোগ্যদের চাপে কেমন করে এসব পদক হাতছাড়া হয়ে যায় যোগ্যদের।

কবির মতো করে এতোটা কঠোর ভাষায় এসব স্বীকৃতি নিয়ে আর কেউ বলেছে বলে নজির নেই। থাকলেও সেসব অস্ফুটস্বরে। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন, এমন প্রকাশ্য সমালোচনার কারণে মোহাম্মদ রফিকউজ্জামান সবক’টি রাষ্ট্রীয় পদকের যোগ্য হয়েও সম্ভবত রাষ্ট্রের রোষানলেই পড়ে থাকবেন। না, সেই ধারনা ভুল প্রমাণ করলো রাষ্ট্র তথা সংশ্লিষ্টরা।

সংস্কৃতিতে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মোহাম্মদ রফিকউজ্জামানকে ‘স্বাধীনতা পুরস্কার’ প্রদান করার গেজেট প্রকাশ করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। ১৫ মার্চ প্রকাশিত এই গেজেটে জানানো হয় বিভিন্ন অঙ্গনের এমন আরও ৯ জন কৃতি-সন্তানের নাম। গেজেট প্রকাশের পরেও শংকা ছিলো।

এমন প্রাপ্তির খবরে প্রতিক্রিয়া কেমন দেন মোহাম্মদ রফিকউজ্জামান। কারণ, তিনি আগেই বলেছিলেন রাষ্ট্রীয় এমন কোনও পদক দিলেও তিনি গ্রহণ করবেন না। তবে শুক্রবার (১৫ মার্চ) বেলা আড়াইটায় মুঠোফোনে ভিন্ন প্রতিক্রিয়া ও তথ্য মেলে মোহাম্মদ রফিকউজ্জামানের কণ্ঠে। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ব্যাপারটা হয়েছে খুশি হয়েছি খবরটি পেয়ে। খুশি হওয়ার কারণ, পদক পাচ্ছি সেটাও কিন্তু নয়।

মূল খুশির কারণ, সরকারের কাছে আবেদন না করেও যে এমন পদক পাওয়া যায়, সেটা ভেবে। আমি এ পর্যন্ত কোনও পদক ও প্রাপ্তির জন্য আবেদন করিনি। আমি জানি না, আমার হয়ে অন্যকেউ করেছেন কি না। সেটাও জানি না। এই না জানার মধ্যে অপ্রত্যাশিতভাবেই পদকটির খবর পেলাম। এটা সত্যিই ভালোলাগার বিষয়।’

মোহাম্মদ রফিকউজ্জামান পরিবেশ বদলাতে প্রায়শই ঢাকার চারদেয়াল থেকে বেরিয়ে সস্ত্রীক চলে আসেন যশোরের পৈত্রিক বাড়িতে। পদকপ্রাপ্তির খবরটি যশোরে বসেই পেয়েছেন। তবে সরকারিভাবে কেউ এখনও তার সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করেননি বিষয়টি নিয়ে। রফিকউজ্জামান বলেন, ‘এই প্রাপ্তি বা অপ্রাপ্তি প্রসঙ্গে আরও বিস্তারিত বলতে পারবো, আনুষ্ঠানিকভাবে কথা হলে। আমাকে দ্রুত ঢাকায় যেতে বলেছেন কেউ কেউ। ভাবছি কালই (১৬ মার্চ) ঢাকায় যাবো।

এরপর নিশ্চয়ই দাফতরিকভাবে সংশ্লিষ্টরা যোগাযোগ করবেন। তবে তার আগে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সরকারকে, তারা আমাকে নিজ দায়িত্বে এই পদকের যোগ্য মনে করেছেন বলে।’ অনেকেই জানেন তবুও বলা, গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান তিনবার (১৯৮৪, ১৯৮৬, ২০০৮) জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

অনেকেই মনে করেন এই সংখ্যাটা কমপক্ষে দ্বিগুণ হতে পারতো। মূলত কেন হয়নি সেই প্রশ্নের জবাবে গীতিকবি বেশ আক্ষেপ নিয়ে বলেন তার বেদনার কথা। সাম্প্রতিক এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘৯৫ সাল। তখন আমার পেনশন কেসটা ঝুলছিল। বিএনপি সরকার ক্ষমতায়। আমার বন্ধু তরিকুল ইসলাম তথ্যমন্ত্রী ছিল। তারপরও আমার পেনশন হচ্ছিল না। ওই হয়, হয় না। ঘুরতে থাকলাম।

একদিন পেনশনের খোঁজ নিতে গেছি মন্ত্রণালয়ে। যাওয়ার পরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দৌড়ে এসে বললো, ‘আরে রফিক ভাই, আপনার তো দারুণ সুখবর আছে’। আমি বললাম, আমার পেনশনের ফাইল সই হয়েছে? সে বললো, ‘আরে না না, আসেন’। একেবারে টেনে নিয়ে গেছে ভেতরে। দেখালো, ফিল্ম জুরি বোর্ড তিন বছরের পুরস্কার একসঙ্গে দিচ্ছে। গান আর চিত্রনাট্য মিলিয়ে আমি একসঙ্গে সাতটা পুরস্কার পাচ্ছি! জুরি বোর্ড থেকেই এই রায় এসেছে। তারপর যখন পত্রিকায় চূড়ান্ত তালিকা দেখলাম, কোথাও নেই আমি! একটি পদকও পাইনি।’’

মূলত সেই ঘটনার পরই কবি সিদ্ধান্ত নেন জাতীয় কোনও পদক না গ্রহণের। তিনি বলেন, ‘‘এসব ঘটনার পরেই আমি ঘোষণা দিয়েছি, জাতীয় বা রাষ্ট্রীয় কোনও পুরস্কার বা পদক আমি পেলেও গ্রহণ করবো না। কখনোই না। সেটা যে সরকারই হোক, যে কারণেই হোক। এসব অনেক কিছু হয়, অনেক কিছুই ঘটে জীবনে। এগুলো নিয়ে আমার কিন্তু কোনও ক্ষোভ নেই। শেষবার ২০০৮ সালে যখন পুরস্কার নিয়ে বের হই আমাকে কয়েকজন সাংবাদিক বললেন, ‘রফিক ভাই আপনার অনুভূতি বলেন’।

বললাম, ভাই গরিব মানুষ আমি। টাকা পয়সার খুব অভাব। এক লাখ টাকা পেয়েছি, খুব কাজে লাগবে। এটার জন্য ধন্যবাদ। ওরা বললো, ‘আর ট্রফি?’ তখন আমি এগিয়ে দিয়ে বললাম, নিয়ে যান এটা। আমার কোনও দরকার নেই।’’

১৯৬৫ সাল থেকে বাংলাদেশে বেতারে নিয়মিত গীতিকার হিসেবে লিখছেন মোহাম্মদ রফিকউজ্জামান। তার প্রকাশিত গানের সংখ্যা দুই হাজারের বেশি। ১৯৭৩ সাল থেকে তিনি নিয়মিত ভাবে চলচ্চিত্রের জন্য গান লিখছেন। প্রায় শতাধিক চলচ্চিত্রের জন্য গান লিখেছেন তিনি। ১৯৬১-১৯৮৭ সাল পর্যন্ত মোহাম্মদ রফিকউজ্জামান মঞ্চ, বেতার ও টেলিভিশনের জন্য শতাধিক নাটক লিখেছেন ও অভিনয় করেছেন।

তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে, সেই রেললাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক, আমার মতো এত সুখী নয়তো কারও জীবন, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, আমার মন পাখিটা যায়রে উড়ে যায়, পদ্ম পাতার পানি নয়, মাঠের সবুজ থেকে সূর্যের লাল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, মনটা সবাই দিতে পারে আমি তোমায় প্রাণটা দিতে চাই প্রভৃতি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.