Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
  • বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১৮, ২০২৪

যশোরে স্বামী জখম ও স্বর্ণের চেইন ছিনতাই মামলায় গ্রেফতার-2

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক: জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশি সন্ত্রাসীরা স্বামী-স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহতের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। রোববার বিকেলে মামলাটি করেন, যশোর ফতেপুর ইউনিয়নের বাগডাঙ্গা উত্তরপাড়া গ্রামের মুকুল বিশ্বাসসের স্ত্রী বিজলী ভৌমিক। মামলায় আসামি করা হয়, প্রতিবেশি লক্ষণ বিশ্বাস, পবিত্র বিশ্বাস, প্রধান বিশ্বাসহ অজ্ঞাতনামা ২/৩জন। পুলিশ পবিত্র বিশ্বাস তার ছেলে প্রধান বিশ্বাসকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকাল আদালতে সোপর্দ করেছেন।
মামলায় বিজলি ভৌমিক উল্লেখ করেন, আসামিদের সাথে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। আসামিরা প্রতিনিয়ত তাকে ও তার পরিবারকে মারপিট করার জন্য ইচ্ছাকৃতভাবে বিরোধ সৃষ্টি করে আসছিল। ১৬ মার্চ সন্ধ্যা সোয়া ৭ টায় বিজলি ভৌমিক ও তার স্বামী বাড়ির পাশে পশ্চিম মাঠে থাকা তাদের জমিতে পানি দিচ্ছিল। এ সময় আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো গাছি ও কাঠের লাঠিসহ বিজলি ভৌমিকদের জমির মধ্যে ঢুকে স্বামীকে গালিগালাজ করতে থাকে। মুকুল বিশ্বাস গালিগালাজ করতে নিষেধ করলে, লক্ষণ বিশ্বাসের হুকুমে পবিত্র বিশ্বাস ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারে। কোপ মুকুল ভৌমিক ঠেকালে হাতের আঙ্গুলে লেগে রক্তাক্ত জখম হয়। লক্ষণ বিশ্বাস ও প্রধান বিশ্বাস লাঠি দিয়ে হাতে, পায়ে, বুকে পিঠেসহ সর্ব শরীরে এলোপাতাড়ী মারপিট করে জখম করে। বিজলি ভৌমিক ঠেকানোর চেষ্টা করলে পবিত্র বিশ্বাস তকেও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে জখমসহ পরনের শাড়ি কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায়। এ সময় বিজলির গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণেও চেইন ছিনিয়ে নেয়। বিজলি ও তার স্বামী মুকুলের চিৎকারে স্থানীয় লোকজন ঠেকানোর চেষ্টা করলে আসামিরা পরবর্তীতে বিজলির পরিবারকে খুন জখম করার হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় বিজলি ও মুকুলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর পুলিশ পিতা-পুত্রকে গ্রেফতার করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.