Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
  • বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ
  • বিশ্ব জনসংখ্যা দিবসে যশোরে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের সম্মাননা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ২৫, ২০২৪

যশোরে বিএনপি নেতার আড়তে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ২৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের চালের আড়তে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার দিনগত রাত (২৫মার্চ) তিনটার দিকে শহরের বড় বাজার লোন অফিস পাড়া এলাকার ওই আড়ত থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বায়েজিদ হাসান (৩০) খুলনা জেলার বানরগাতি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি মুল্লুক চাঁদের আড়তের কর্মী ছিলেন। বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ নগর বিএনপির সভাপতি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বায়েজিদ হাসান মুল্লুক চাঁদের আড়তে কাজ করতেন। বেশ কয়েকদিন আগে ওই আড়ত থেকে পাঁচ লাখ টাকা চুরি হয়ে যায়। এই ঘটনার পর বায়েজিদ পালিয়ে যান। চুরি যাওয়া টাকা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বায়েজিদকে খুলনা থেকে ডেকে নিয়ে আসা হয়। এরপর রাতে জিজ্ঞাসাবাদকালে মারপিটে বায়েজিদের মৃত্যু হয়। খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ বায়েজিদের লাশ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আড়তের নৈশপ্রহরীকে হেফাজতে নিয়েছে।

এদিকে, হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বায়েজিদকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মুল্লুক চাঁদের সাথে কথা বলা হয়েছে। তিনি পাওনা টাকার বিষয়টি স্বীকার করেছেন। কিন্তু হত্যা কে বা কারা করেছে সে বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। এছাড়া মুল্লুক চাঁদ যশোরের বাইরে রয়েছে বলে জানিয়েছেন। এ ঘটনার নেপথ্যের কাহিনী খুঁজতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.