Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় এসএসসি ৮০/৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত
  • মাগুরায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ
  • নড়াইলের অরুণিমায় ২৫ হাজার বৃক্ষরোপণ ও জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • ঝিকরগাছায় যুব জামায়াতের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাজগঞ্জে মাটির ড্রামট্রাক্টর চলাচলে নষ্ট হচ্ছে সড়ক

banglarbhoreBy banglarbhoreMarch 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রাজগঞ্জ প্রতিনিধি

রাজগঞ্জ, নেংগুড়াহাট এলাকাজুড়ে মাটির ড্রামট্রাক্টর দিয়ে মাটি বহন করায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্থ হচ্ছে। মাটি বোঝায় হাইড্রোলিক ট্রলির চলাচলে সড়ক ফাঁটাসহ ডেবে গিয়ে চলাচল অযোগ্য বেহাল হয়ে পড়ছে। এতে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। সেই সাথে এসব ট্রাক্টরের উচ্চশব্দে অতিষ্ঠ হয়ে পড়ছেন এলাকাবাসী। আর ধুলাবালিতে রোগাক্রান্ত হচ্চেন সাধারণ মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর, চালুয়াহাটি, হায়াতপুর, সাহাপুর, হাজরাকাটি বেলতলা, হরিহরনগরসহ বিভিন্ন এলাকায় চাষাবাদের জন্য ব্যবহৃত ট্রাক্টরকে ইটের ভাটার মাটি বহনের জন্য ড্রামট্রাক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রতিদিন এসব এলাকার বিভিন্ন গ্রাম্য সড়কে প্রতিদিন কয়েক শ’বার ড্রামট্রলি চলাচল করে।

এসব ট্রলি সড়কে অতিরিক্ত ওজন নিয়ে চলাচল করার কারণে এই এলাকার সড়কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন স্থানে ফসলি জমির মাটি কেটে খালি জায়গা ভরাট এবং বিভিন্ন ইটভাটায় মাটি সরবরাহ করা হচ্ছে।

এসব ট্রলিগুলোর বেপরোয়া চলাচলে ধুলাবালু উড়ে রাস্তার পাশে থাকা সাধারণ মানুষের ঘরবাড়ির ভেতরে ঢুকে। অন্যদিকে, সড়কে পড়া মাটির স্তুপগুলো বৃষ্টি হলে কর্দমাক্ত সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। নেংগুড়াহাট বাজার পাড়া বিমল কর্মকার বলেন, কিছুদিন আগেই যে সড়ক ভালো ছিল।

ড্রামট্রলি দিয়ে অহরহ মাটি বোঝাই করে আসা-যাওয়ার কারণে সেবসব বড় ধরনের খানাখন্দ ও ফাঁটল সৃষ্টি হয়েছে। এনামুল নামে এক দোকানি বলেন, ধুলা বালির কারণে মুখে মাস্ক দিয়ে দোকানদারি করতে হয়। ট্রলিচালক মিঠু ও রিপন হোসেন বলেন, এই গাড়ি নিয়ে মাটি পরিবহন করার জন্য এক শ্রেণির নেতাদের গোপনে টাকা দিতে হয়।

আমরা ভাড়ায় মাটি বহন করি। যারা মাটির কেনে ও যাদের কাজে মাটি বহন করি তারা সব ঝামেলা ম্যানেজ করেন। যাতে ঝামেলা না হয়, আমরা ভাড়া নেওয়ার আগেই তাদের বলে নিই।

এ বিষয়ে চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার বলেন, এসব সড়ক দিয়ে মাটির ড্রামট্রলি চলাচল করতে দেয়া যাবে না। কারণ এসব রাস্তার ধারণা ক্ষমতার চেয়ে মাটি বোঝায় ট্রলির ওজন বেশি।

যে কারনে রাস্তা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এসব ট্রলির কোনো নিবন্ধন নেই, অবৈধ এসব যানে মাটি বা পণ্য পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় এসএসসি ৮০/৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত

    October 17, 2026

    মাগুরায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ

    October 17, 2026

    নড়াইলের অরুণিমায় ২৫ হাজার বৃক্ষরোপণ ও জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.