Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নাশকতা মামলায় অমিতসহ বিএনপির ৫২ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

banglarbhoreBy banglarbhoreমার্চ ৩১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫২ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

আজ (রোববার) দুপুরে নাশকতার বিভিন্ন মামলায় তারা সকলেই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা সকলেই উচ্চ আদালতের জামিনে ছিলেন। জামিনের সময়সীমা শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে নিম্ন আদালতে তারা আত্মসমর্পণ করেন। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অমিত ও সাবু ছাড়াও উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন, বিএনপি নেতা মুনীর আহম্মেদ সিদ্দিকি বাচ্চু, আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

এছাড়া, বিএনপির ১২ নেতাকর্মীতে জামিন প্রদান করেছে আদালত। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি, বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, হাজী আনিছুর রহমান মুকুল, শরফুদ্দৌলা ছোটলু, যুবদলের যুগ্মসম্পাদক নাজমুল হোসেন বাবুল প্রমুখ।

আইনজীবী দেবাশীষ দাস বলেন, অধিকাংশ নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি থেকে চারটি মামলা রয়েছে। কোতোয়ালি থানা, শার্শা থানা ও কেশবপুর থানার মামলায় তারা আত্মসমর্পণ করেন। আদালত অসুস্থ নেতাকর্মীদের জামিন প্রদান করেছেন ও অন্যদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.