বাংলার ভোর ডেস্ক:
দেশের আকাশে হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে।
আর বৃহস্পতিবার (১১ এপ্রিল) থেকে পবিত্র শাওয়াল মাস গণনা করা হবে এবং ওই দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের চাঁদ দেখা না যাওয়ায় সরকার নির্ধারিত ঈদের ছুটি শুরু হয়েছে আজ বুধবার (১০ এপ্রিল)। বুধ ও বৃহস্পতিবার ছাড়াও সাপ্তাহিক দুদিন ছুটির পর রোববার পহেলা বৈশাখ। ফলে ওই দিন অর্থাৎ রোববার (১৪ এপ্রিল) ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। টানা ৫ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলবে ১৫ এপ্রিল সোমবার।
ঈদের ছুটি শুরুর আগেই কর্মমুখী মানুষ গত কয়েক দিন ধরে বাড়ি ফিরতে শুরু করেছে। এবার একটু দীর্ঘ ছুটি হওয়ায় বাড়ি ফিরতে তেমন ভোগান্তির কথা শোনা যায়নি। আজও রাজধানী ছাড়ছে কর্মজীবী মানুষরা। তবে অন্যান্য দিনের তুলনায় আজ খুব কম মানুষ ঢাকা ছাড়ছে। এর ফলে রাজধানী ঢাকা এখন ফাঁকা শহরে রূপ নিয়েছে।
এদিকে, এবারই প্রথম দীর্ঘ ছুটি পাচ্ছেন প্রিন্ট মিডিয়ায় কর্মরতরা। ৯-১৪ এপ্রিল পর্যন্ত ছয় দিন ছুটি ভোগ করবেন তারা।
ঈদের ছুটিকালীন আবহাওয়াও থাকবে শুষ্ক। কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশের অনেক এলাকায় বিদ্যমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আর ঈদের দিনও গরমে পুড়বে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা।
শিরোনাম:
- মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
- বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
- ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
- যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
- সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
- ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
- স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর