Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ১২, ২০২৪

ঈদে ঘুরতে যাওয়া প্রেমিককে মারধর ও প্রেমিকাকে শ্লীলতাহানি, ২ যুবক আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে ঈদে প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়ে বখাটে দুই যুবকের হাতে মারধরের শিকার হয়েছেন এক যুবক। এ সময় প্রেমিকাকে শ্লীলতাহানি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুয়াদা জামজামি এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দিলে মনিরামপুর থানা-পুলিশ গিয়ে প্রেমিক যুগলকে উদ্ধার করে। এ সময় পুলিশ অভিযুক্ত দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ছুরি উদ্ধার করেছে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার ভোজগাতী গ্রামের মখলেছুর রহমান (৩৮) ও পারভেজ হোসেন (২৬)।

নাম প্রকাশ না করে প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘আজ দুপুরে এক যুবক এক নারীকে নিয়ে জামজামি মাঠে ঘুরতে আসে। তারা দুজন রাস্তার পাশে বসে কথা বলছিল। এ সময় মখলেছ ও পারভেজ গিয়ে ছেলেটাকে মারধরে করে মেয়েটাকে টেনেহিঁচড়ে রাস্তার পাশে বাগানে নিয়ে শ্লীলতাহানি করে। এ সময় মখলেছ তাদের কাছে এক লাখ টাকা দাবি করে। একপর্যায়ে মখলেছ ছুরি বের করে ছেলেটাকে আঘাত করতে চায়। তখন আমরা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে মখলেছ ও পারভেজকে আটক করে।’

ভোজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ‘আটক মখলেছ ও পারভেজ মেয়েটার শ্লীলতাহানি করেছে। ছেলেটাকে মারধর করেছে। মেয়েটা পুলিশকে সব ঘটনা খুলে বলেছে। মখলেছ ও পারভেজ মাদকাসক্ত, তা ছাড়া বহু অপকর্মের সঙ্গে জড়িত। তারা পারে না এমন কোনো খারাপ কাজ নেই।’

এ বিষয়ে জানতে চাইলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা এখনো ফিরে আসেনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.