Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর বর্ণাঢ্য শোভাযাত্রায় নববর্ষ বরণ

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় নববর্ষ বরণ করা হয়েছে। রোববার সকাল ৯ টার দিকে শহরের টাউন হল ময়দানে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। এতে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়া হয়। মঙ্গল শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে এসে শেষ হয়। এর আগে টাউন হল রওশন আলী মঞ্চে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, জিলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। এর আগে সকাল ৬ টা ৩১ মিনিটে যশোর পৌর পার্কে উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের শিল্পীরা গান, নাচ, আবৃত্তি পরিনেশনের মধ্যদিয়ে বর্ষবরণ অনুষ্ঠান করেছে। একই সময়ে মুসলিম একাডেমি মাঠে বর্ষবরণ অনুষ্ঠান করেছে পুনশ্চ যশোর। সংগঠনের শিল্পীরা তাদের নৈপুণ্য প্রদর্শন করেন। এছাড়াও সুরবিতান, চারুপীঠসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচিতে নববর্ষ উদযাপন হচ্ছে। জেলার প্রায় দেড় শতাধিক সংগঠন, প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। এদিকে সকালে সরকারি মাইকেল মধুসূদন কলেজে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে। উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। পরে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের জন্য পান্তা -রুই উৎসবের আয়োজন করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি

মার্চ ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.