Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ১৬, ২০২৪

ঝিনাইদহে প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার ৬

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহের শৈলকুপায় চড়কপূজা নিয়ে কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে স্বাধীন বিশ্বাস নামে এক যুবক নিহতের ঘটনায় ছয় আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৫ এপ্রিল) রাতে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছয় আসামি হলেন শৈলকুপা উপজেলার ভগবান নগরের সজীব বিশ্বাস, বিজয় বিশ্বাস, সুশান্ত বিশ্বাস, সুভাষ বিশ্বাস, প্রশেনজিৎ বিশ্বাস, পলাশ বিশ্বাস।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর নাইম আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার (১৪ এপ্রিল) রাতে দুধসর ইউনিয়নের ভগবাননগর গ্রামের আদিবাসী সম্প্রদায়ের দুপক্ষের মধ্যে চড়কপূজার অনুষ্ঠান নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রিপন বিশ্বাস ও শিপন বিশ্বাস লাঠি দিয়ে স্বাধীন বিশ্বাস ও তার বাবা সুনিল বিশ্বাসকে আঘাত করে। এতে স্বাধীন গুরুতর আহত হয়। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যায়।

মেজর নাইম আহমেদ আরও বলেন, অভিযান চালিয়ে র‌্যাব আসামিদের গ্রেপ্তার করা হয়। তাদের শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার দিন নিহতের বাবা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। গ্রেপ্তার আসামিদের থানায় হস্তান্তর করেছে র‌্যাব। আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’

সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.