Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা ডিসেম্বর ১৯, ২০২৫

রোটারি ক্লাব অব যশোর ইস্টের ৩৯তম অভিষেক ক্রিকেট সকলের ভালবাসার জায়গা : বিসিবি প্রেসিডেন্ট

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১৯, ২০২৫
Facebook Twitter WhatsApp
রোটারি ক্লাব অব যশোর ইস্টের ৩৯তম অভিষেক ক্রিকেট সকলের ভালবাসার জায়গা : বিসিবি প্রেসিডেন্ট
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক
গুণীজন সংবর্ধনা, হুইল চেয়ার বিতরণসহ নানা আয়োজনে রোটারি ক্লাব অব যশোর ইস্টের ৩৯তম অভিষেক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তিনি তার বক্তব্য বলেন, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে বলার মতো কোন সাফল্য আমার নেই এখনো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন অফিস হতে যাচ্ছে খুলনায়। খুলনার প্রতিটা জেলা ও উপজেলা থেকে আমরা ক্রিকেট ট্যালেন্ট সার্চ করবো। ট্যালেন্ট সার্চ করার জন্য যে কোচিং সিস্টেম, সুযোগ সুবিধা ও প্রতিযোগিতামূলক ক্রিকেটের দরকার তা করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, ক্রিকেট সকলের ভালবাসার জায়গা। ক্রিকেট দিয়ে আমরা চেষ্টা করছি কিভাবে বাংলাদেশের ভালো নাগরিক তৈরি করা যায়। এ ভালবাসা দিয়ে আমরা বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। রোটারির এ অভিষেক অনুষ্ঠানে আমি অনেক কিছু শিখলাম। এ শিক্ষা আমি ক্রিকেটে কপি করবো। সেই সাথে রোটারিকে ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত করবেন বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটারি অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর ফজলে রাব্বি মোপাশা।

সভাপতিত্ব করেন ক্লাবের নবনির্বাচিত সভাপতি রবিউল ইসলাম রবি। এর আগে বিদায়ী সভাপতি আবু সাইদ দায়িত্ব হস্তান্তর করেন। বক্তব্য রাখেন, নতুন কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম বেনু, প্রাক্তন জয়েন্ট সেক্রেটারি সেলিম মোর্শেদ।

অভিষেক অনুষ্ঠান থেকে ২ জন অস্বচ্ছল ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়। এছাড়া চারজন চাটার্ড সদস্য ও পাঁচজন গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। যশোর রোটারি ক্লাব ইস্টের সাথে সাথে অন্য ক্লাবের শতাধিক সদস্য রোটারিয়ান এই অভিষেক অনুষ্ঠানে অংশ নেন।

ইস্ট ক্রিকেট বিসিবি প্রেসিডেন্ট যশোর রোটারি ক্লাব
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.