Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলা সাহিত্যে আধুনিকতার দিশারী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
  • মাকে মারপিট মামলায় শিক্ষক পুত্র হাজতে !
  • স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি, আটক ২
  • যশোর জেনারেল হাসপাতালে শয্যার চেয়ে তিন গুণ রোগী
  • সীমান্তের অভিযানে ভারতীয় শাড়ি থ্রিপিসসহ বিপুল পরিমাণের কসমেটিক্স জব্দ
  • পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে সুন্দরবন সাংবাদিক ফোরামের সভা
  • যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগ : শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১৯, ২০২৫

৮ নম্বর ওয়ার্ড যুবদল আয়োজিত স্বজন সমাবেশে অমিত বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে পারিবারিক কার্ড চালু করা হবে

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১৯, ২০২৫
Facebook Twitter WhatsApp
৮ নম্বর ওয়ার্ড যুবদল আয়োজিত স্বজন সমাবেশে অমিত বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে পারিবারিক কার্ড চালু করা হবে
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময়ে শত জুলুম নির্যাতন সহ্য করে পুলিশের রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা রাজপথে লড়াই করেছিলাম। আমাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ব্যবহার করেছে আওয়ামী লীগের ক্যাডাররা। তাও আমরা পিছপা হইনি। গণতন্ত্র ফিরিয়ে আনার সেই লড়াইয়ে শুধু আমরা এক ছিলাম না, আমাদের সাথে ছিল বিএনপি পরিবারের মা ও বোনেরা।

৮ নম্বর ওয়ার্ড যুবদল আয়োজিত স্বজন সমাবেশে অমিত বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে পারিবারিক কার্ড চালু করা হবেআমাদের সাথে তারাও নির্যাতন সহ্য করেছে। তাই আগামী নির্বাচনেও আমাদের সাথে এক হয়ে ধানের শীষের পক্ষে আপনাদের কাজ করতে হবে। শুক্রবার বিকেলে যশোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবদল আয়োজিত স্বজন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজিমাবাদ আঞ্চলিক কমিটির সভাপতি সাইদ হাসান হিরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নগর যুবদলের আহবায়ক আরিফ হোসেন, যুগ্ম আহবায়ক নাজমুস সাকিব জ্যেতি, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, ওয়াসি উজ্জল প্রমুখ।

অমিত বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে পারিবারিক কার্ড চালু করা হবে। সেই কার্ডে দুই থেকে আড়াই হাজার টাকার সহায়তা করা হবে। গত ১৮ বছরেও যশোরে পাঁচ শ’ শয্যার হাসপাতাল নির্মাণ করা হয়নি। বিএনপি ক্ষমতায় আসলে যশোরে পাঁচশ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। যশোরের রাস্তা নির্মাণ করা হবে। প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ পুনরুদ্ধার করা হবে। যেখানে ছেলেরা খেলতে পারে। একটি চলার সুন্দর পরিবেশ সৃষ্টি করা হবে। যাতে মানুষ নির্বিঘ্নে মানুষ চলাচলা করতে পারবে। মেধার ভিত্তিতে কোন টাকা ছাড়াই সরকারি চাকরির ব্যবস্থা করা হবে। কোন দল দেখা হবেনা।

আরও পড়ুন .. ..

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: যবিপ্রবি উপাচার্য

কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রতিটি স্কুলে চতুর্থ শ্রেণির পর খেলা বাধ্যতামূরক করা হবে। বিদেশি ভাষা শেখার ব্যবস্থা করা হবে। ভাষা শিখলে বিদেশে গিয়ে আমাদের দেশের মানুষ বেশি আয় করতে পারবে। তিনি বলেন, আমরা দুঃখের দিন পার করে আগামীতে সুদিন আনব শুধু বিএনপির জন্য নয়, সব মানুষের জন্য। সব ধর্মের মানুষ মিলে এক সাথে বসবাস করব। যশোরের মাটিতে কোন সন্ত্রাসীর স্থান হবেনা।

অমিত পারিবারিক কার্ড বিএনপি যুবদল রাষ্ট্র ক্ষমতা স্বজন সমাবেশ ৮ নম্বর ওয়ার্ড
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলা সাহিত্যে আধুনিকতার দিশারী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

মাকে মারপিট মামলায় শিক্ষক পুত্র হাজতে !

স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি, আটক ২

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.