Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে সুন্দরবন সাংবাদিক ফোরামের সভা
  • যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগ : শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত
  • যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • যশোরে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
  • মহেশপুরে লাউ-কুমড়া গাছের সাথে শত্রুতা !
  • মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ
  • ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
চাকরি জুন ২৮, ২০২৬

যশোরে ক্যাডেট এএসআই নিয়োগ : শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে ক্যাডেট এএসআই নিয়োগ : শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ এর দ্বিতীয় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৭টা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ সুপার ও জেলা রিক্রুটমেন্ট বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামে সভাপতিত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

দ্বিতীয় দিনের পরীক্ষায় ১৬০০ মিটার (পুরুষ) ও ১০০০ মিটার (নারী) দৌঁড়, লং জাম্প এবং হাই জাম্প অনুষ্ঠিত হয়। লং জাম্পে পুরুষদের ন্যুনতম ১০ ফুট ও নারীদের ৬ ফুট এবং হাই জাম্পে পুরুষদের ৩ দশমিক ৫ ফুট ও নারীদের ২ দশমিক ৫ ফুট অতিক্রম করতে হয়।

পরীক্ষা শুরুর আগে অংশগ্রহণকারীদের নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেয়া হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও সদস্যরা বিভিন্ন সময়ে প্রার্থীদের উদ্বুদ্ধ করেন।

দিনের কার্যক্রম শেষে প্রথম দিনের উত্তীর্ণ প্রার্থীদের আগামী দিনের পরীক্ষার প্রস্তুতি ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনার বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ সদর দপ্তরের প্রতিনিধিসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পলিথিন ও প্লাস্টিক দূষণ রোধে সুন্দরবন সাংবাদিক ফোরামের সভা

যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.