বাংলার ভোর প্রতিবেদক
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার বিকেলে সম্পন্ন হয়েছে।
বোর্ডের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালাম।
বিশেষ অতিথি ছিলেন সচিব প্রফেসর এসএম মাহবুবুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।
সহকরী পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) কামাল হোসেনের পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক রকিবুল ইসলাম, উপ বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন, ক্রীড়া কর্মকর্তা আ ফ ম আশাফুদ্দৌলা টিটো, কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) নিয়ামত এলাহী, অডিট কর্মকর্তা খুরশিদ আলম, কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সায়মা সিরাজ, শ্রমিক দল বোর্ড অফিস শাখার সিনিয়র সহসভাপতি রাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোমিন উদ্দীন, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিব হাসান প্রমুখ।
২৯ ইভেন্টে ৭৭ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

