Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহান মে দিবসে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের আলোচনা ও দোয়া
  • যশোরে ভুয়া পুলিশ আটক
  • সময়সূচির ফাঁদে সাতক্ষীরার আমচাষি-ঝড়ে পড়ছে পাকা আম, বাড়ছে ক্ষতি
  • শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন : জরিমানা
  • JCUK Sports Ltd : প্রকাশিত প্রেস রিলিজের আনুষ্ঠানিক সংশোধনী
  • যশোরে মাদকবিরোধী অভিযান : ৬২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
  • নতুন কুঁড়ি স্পোর্টস মাধ্যমে পাঁচ বছরে দেশের ক্রীড়াঙ্গনে চেহার পাল্টে যাবে : অমিত
  • যশোরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

শান্ত-রাকিবকে পেছনে ফেলে বিএসপিএর বর্ষসেরা ইমরানুর

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা ডেস্ক
কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে গত বছর৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। এরই স্বীকৃতি পেলেন লন্ডন প্রবাসী এই অ্যাথলেট।
জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ফুটবলার রাকিব হোসেনকে পেছনে ফেলে জিতলেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন-এর (বিএসপিএ) বর্ষসেরার পুরস্কার। যার আনুষ্ঠানিক নাম স্পোর্টস পারসন অব দ্য ইয়ার। জাতীয় ফুটবল দলের তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন দর্শকের ভোটে পেয়েছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কৃত করে আসছে সংগঠনটি।
বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবের সভাপতিত্বে জমকালো অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
স্পোর্টস পারসন অব দ্য ইয়ার হয়ে অলিম্পিকে ভালো করার প্রতিশ্রুতি দিলেন ইমরানুর রহমান, “সবাইকে ধন্যবাদ। সামনে প্যারিস অলিম্পিকস ও দক্ষিণ এশিয়ান গেমস আছে, সেখানে ভালো কিছু করতে চাই।”
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জয়ী শেখ মোরসালিন এগিয়ে নিতে চান জাতীয় দলকে, “ব্যক্তিগত লক্ষ্য, আপাতত বসুন্ধরা কিংসকে সামনের দিকে এগিয়ে নেওয়ার। জাতীয় দলেও খেলছি। জাতীয় দলকে এগিয়ে নিতে চাই। শান্ত-পিংকি-ইমরানুর, এদেরকে পেছনে ফেলে এটা জেতায় একটু অবাকই হয়েছি। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ।”
পুরস্কার পেলেন যারা:
স্পোর্টস পারসন অব দ্য ইয়ার: চ্যাম্পিয়ন- ইমরানুর রহমান (অ্যাথলেটিক্স), রানার্সআপ- নাজমুল হোসেন শান্ত (ক্রিকেট) ও রাকিব হোসেন (ফুটবল)।
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড- শেখ মোরসালিন (ফুটবল), বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ)- নাজমুল হোসেন শান্ত, বর্ষসেরা ক্রিকেটার (নারী)- ফারজানা হক পিংকি, বর্ষসেরা ফুটবলার- রাকিব হোসেন, বর্ষসেরা অ্যাথলেট (ট্র্যাক অ্যান্ড ফিল্ড)- ইমরানুর রহমান, বর্ষসেরা বক্সার- সেলিম হোসেন, বর্ষসেরা শুটার- কামরুন নাহার কলি, বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়- রামহিম লিয়ন বম , উদীয়মান ক্রীড়াবিদ- শেখ মোরসালিন (ফুটবল), বর্ষসেরা দলগত সাফল্য- অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, সক্রিয় সংস্থা- প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বর্ষসেরা কোচ- আলফাজ আহমেদ, তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব- মোয়াজ্জেম হোসেন (ভারোত্তোলন), বর্ষসেরা সংগঠক- হাবিবুর রহমান (কাবাডি) ও বিশেষ সম্মাননা- মনজুর হোসেন মালু।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নতুন কুঁড়ি স্পোর্টস মাধ্যমে পাঁচ বছরে দেশের ক্রীড়াঙ্গনে চেহার পাল্টে যাবে : অমিত

মে ২, ২০২৬

যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন

এপ্রিল ৩০, ২০২৬

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.