Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাইকগাছায় আদালতে প্রত্যেকের ৬ মাসের সাজা
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল ( ভিডিও সহ )
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২২, ২০২৪

ঝিকরগাছার চেয়ারম্যানের হাতে উদ্যোক্তা লাঞ্ছিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা

যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিন্স আহমেদের বিরুদ্ধে লাঞ্ছিতের শিকার এবং চাবি কেড়ে নেয়ার অভিযোগ করেছেন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হাসান রেজা। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন গদখালী গ্রামের ওই উদ্যোক্তা। অবশ্য চেয়ারম্যান উদ্যোক্তাকে লাঞ্ছিতের ঘটনা অস্বীকার করেছেন। উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল সোমবার বিকেলে একটি অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ৪নং গদখালী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর থেকে চেয়ারম্যান প্রিন্স আহমেদ বিভিন্ন সময় উদ্যোক্তা হাসান রেজাকে দিয়ে অনৈতিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর চেয়ারম্যান অবৈধভাবে নতুন উদ্যোক্তা হিসেবে ফতেপুর গ্রামের নাসির উদ্দিনকে নিয়োগ দেন। অথচ এই নাসির উদ্দিনের বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ড পরিচালনার দায়ে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে ৪২০/৪৬৫/৪৬৮/৪৭১ ধারায় কোর্টে মামলা রয়েছে। (মামলা নং ১৪/২২৩, তারিখ ২৫/১১/২০২১ইং।)
বর্তমান উদ্যোক্তা আহসান রেজা অনৈতিক কর্মকাণ্ডে সম্মত না হওয়ায় ২১ এপ্রিল বেলা অনুমান ১১ টার দিকে তিনি উদ্যোক্তার রুমে ঢুকে তাকে লাঞ্ছিত করে অফিস রুমের চাবি কেড়ে নিয়ে বের করে দেন। সোমবার বিকেলে উদ্যোক্তা হাসান রেজা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের কাছে অভিযোগ দায়ের করেন।

চেয়ারম্যান প্রিন্স আহমেদ বলেন, নাসিরকে আমি নিয়োগ দিয়েছি। উদ্যোক্তা হাসান রেজার কাছ থেকে চাবি নিয়েছি। কোন লাঞ্ছিতের ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল বলেন, সোমবার বিকেলে আমার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। অভিযোগের উপর তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পাইকগাছায় আদালতে প্রত্যেকের ৬ মাসের সাজা

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.