Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
  • যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৪, ২০২৪

প্রতীক বরাদ্দ পেয়েই কেশবপুর-মণিরামপুরের প্রার্থীদের প্রচারণা শুরু

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের কেশবপুর ও মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান।

মঙ্গলবার সকালে জেলা নির্বাচন অফিসের হল রুমে দুই উপজেলার মোট ২৭ জন প্রার্থীর মাঝে এই প্রতীক বরাদ্দ করা হয়। এর মধ্যে কেশবপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মনিরামপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী রয়েছেন। কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল্লাহ-নূর-আল আহসান দোয়াত কলম, এসএম মাহাবুবুর রহমান মোটর সাইকেল, কাজী মুজাহিদুল ইসলাম হেলিকপ্টার, নাসিমা আক্তার সাদেক শালিক পাখি, ইমদাদুল হক আনারস, ওবায়দুর রহমান জোড়াফুল, মফিজুর রহমান ঘোড়া প্রতীক পেয়েছেন।

পুরুষ ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে পলাশ কুমার মল্লিক উড়োজাহাজ, আব্দুল্লাহ আল মামুন তালা, সুমন সাহা চশমা, আব্দুল লতিফ রানা মাইক, মনিরুল ইসলাম টিউবওয়েল, রাবেয়া খাতুন ফুটবল, মনিরা খানম কলস প্রতীক পেয়েছেন।
অন্যদিকে মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. ফারুক হোসেন মোটর সাইকেল, মিকাইল হোসেন ঘোড়া, আমজাদ হোসেন লাভলু আনারস প্রতীক পেয়েছেন। পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এস এম আব্দুল হক তালা, মুনজুর আক্তার চশমা, শরিফুল ইসলাম টিয়াপাখি, সন্দীপ কুমার ঘোষ টিউবওয়েল, আমেনা বেগম হাঁস, কাজী মোছা. জলি আক্তার কলস, মাহবুবা ফেরদৌস পাপিয়া বৈদ্যুতিক পাখা, মোছা. জেসমিন প্রজাপতি, মাজেদা খাতুন পদ্মফুল, সুরাইয়া আক্তার ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এদিকে, প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই দুই উপজেলাব্যাপি নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, আগামী ৮ মে কেশবপুর ও মণিরামপুর উপজেলায় প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.