Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
  • সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক
  • মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ
  • কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত
  • তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম
  • ‘মাদককে ঘৃণা, সুস্থ জীবনের প্রত্যয় রিকভারিদের’
  • শ্যামনগরে ছেলের লাথিতে গেল মায়ের দাঁত
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১৭, ২০২৫

মাটি-চুন, চক পাউডার ও টাইলসের ডাস্ট দিয়ে তৈরি হতো দস্তা সার

অভিযানে কারখানা ধ্বংস, জরিমানা
banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
মাটি-চুন, চক পাউডার ও টাইলসের ডাস্ট দিয়ে তৈরি হতো দস্তা সার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
মাটির সঙ্গে চুন, চক পাউডার ও টাইলসের ডাস্ট মিশিয়ে যশোরে তৈরি করা হচ্ছে দানাদার দস্তা সার।

শুধু তাই নয়, বিভিন্ন কোম্পানির মোড়ক সংগ্রহ করে তাতে এই ভেজাল সার ভরে করা হচ্ছে বাজারজাতও। মোড়কে ঠিকানা দেয়া রয়েছে ঢাকার। আর দাম নেয়া হচ্ছে প্যাকেট প্রতি ২২০ টাকা।

গত নয় মাস ধরে অত্যন্ত গোপনে এই ভেজাল সার কারখানাটি তাদের তৎপরতা চালিয়ে আসছে। কিন্তু সংবাদ পেয়ে যান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সদস্যরা।

বুধবার বিকেলে যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের খন্দকারপাড়ায় অভিযান চালিয়ে এই ভেজাল সার কারখানা ধ্বংস করে দেয়া হয়েছে।

একই সঙ্গে সার কারখানার মালিক ইকরামুল খন্দকারকে ৮০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। ইকরামুল খন্দকার নরেন্দ্রপুর খন্দকারপাড়ার বাসিন্দা।

আরও পড়ুন .. ..

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : যশোরে দু’দিনে আটক-৩৮

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, ভেজাল সার কারখানার খবর পেয়ে তাদের একটি টিম সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা ও পুলিশ সদস্য নিয়ে পৌঁছে যান নরেন্দ্রপুর খন্দকারপাড়ার ভেজাল সার কারখানায়।

সেখানে গিয়ে দেখতে পান, মাটির সঙ্গে মেশানো হচ্ছে চুন আর চক পাউডার। সঙ্গে রয়েছে টাইলসের ডাস্ট। এসব মিশিয়ে তৈরি করা হচ্ছে দানাদার দস্তা সার।

তা আবার প্যাকেটজাত করা হচ্ছে ঢাকার ঠিকানা দিয়ে অন্য একটি সার কারখানার নামে। প্রতিটি ভেজাল সারের প্যাকেট বাজারে ২২০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল।

ওই কারখানার ভেতরে বিপুল পরিমাণ মালামাল রয়েছে।

যার আনুমানিক মূল্য চার লাখ টাকা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম ওই সব মালামাল ধ্বংস করে দিয়েছে। এরপর মালিক ইকরামুল খন্দকারকে জরিমানা ও কারখানাটি বন্ধ করে দেয়া হয় বলে তিনি জানিয়েছেন।

অভিযান কারখানা চক পাউডার জরিমানা টাইলস দস্তা সার ধ্বংস মাটি-চুন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক

মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.