Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক
  • মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ
  • কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত
  • তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম
  • ‘মাদককে ঘৃণা, সুস্থ জীবনের প্রত্যয় রিকভারিদের’
  • শ্যামনগরে ছেলের লাথিতে গেল মায়ের দাঁত
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
  • যশোরে এএসআই নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৭, ২০২৬

মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা :
যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় মাঝেরপাড়া মাদানীয়া নূরানী মাদ্রাসায় পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আলী ও নাইমুর রহমান, প্রচার সম্পাদক ইনামুল কবীর, সহকারী ক্যাশিয়ার সাব্বির রহমান সুমন, সদস্য সজীব হোসেন, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আবুল হুসাইন, মাওলানা তাজু আহমেদ, সহকারী শিক্ষক হারুনুর রশীদ এবং ইব্রাহিম খলিল।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তাই প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উচিত নিয়মিত বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা। কর্মসূচির শেষে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক

কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত

তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.