Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৪, ২০২৪

যশোর উপশহরে গাড়ির চাপায় হেলপার নিহত

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর উপশহরে এক গাড়ির চাপায় অপর গাড়ির হেলপার নিহত হয়েছেন। বুধবার রাত ৯ টার দিকে যশোর উপশহর খাজুরা বাসস্ট্যান্ড এ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন বাঘারপাড়ার খাজুরা বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯ টার দিকে খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা চট্টগ্রামগামী সৌদিয়া ও ঢাকাগামী সোহাগ পরিবহণের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই ইমরান জানান, সোহাগ পরিবহনের ওই বাসে তিনি সুপারভাইজার ও তার ছোট ভাই নয়ন হেলপার হিসেবে চাকরি করে। ঘটনার রাতে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহি বাসটি যাচ্ছিলো। পথিমধ্যে উপশহর নিউমার্কেট কাউন্টার থেকে যাত্রী নেয়ার জন্য বাসটি দাঁড়িয়ে ছিলো।

স্থানীয় হানিফ পরিহনের ব্যবস্থাপক তসলিম আহমেদ জানান, এ সময় নয়ন বাসের লাগেজে যাত্রীদের মালামাল উঠানোর কাজ করছিলো। তখন ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস নয়নকে ধাক্ক দেয়। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টার দিকে নয়নের মৃত্যু হয়।
সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, মাথায় প্রচণ্ড আঘাত লাগার কারণে নয়নের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় উপশহর ফাঁড়ি, কোতয়ালী পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনা কবলিত সৌদিয়া বাসটি আটক ও মামলা দেয়ার প্রক্রিয়া চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.