Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মালয়েশিয়ায় চৌগাছার রতনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreApril 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা:
মালায়েশিয়ায় একটি ক্ষেত থেকে রতন কুমার বিশ্বাস (২৪) নামে এক বাংলাদেশি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় নিহতের দাদাবাবুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়।
সোমবার সাড়ে ১২টার দিকে কুয়ালালামপুরের পেনাং এলাকার একটি ক্ষেত থেকে পুলিশ কর্তৃক নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পেয়েছেন নিহতের আত্মীয়-স্বজনরা।

নিহত রতন কুমার বিশ্বাস যশোরের চৌগাছার দিঘলসিংহা গ্রামের শ্যামল কুমার বিশ্বাস ও ধর্ণা রাণীর ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দিঘলসিংহা গ্রামের রতন কুমার বিশ্বাসকে তার দাদা বাবু বিনয় কুমার মালায়েশিয়ায় নিয়ে যান। সেখানে তিনি প্রায় দুই বছর ধরে একটি কোম্পানির অধীনে কাজ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক মালায়েশিয়ার কর্মরত এক প্রবাসি জানান, রতন কুমার বেশ ভালোই ছিল। আমরা কখনো তাকে মন খারাপ বা শরীর খারাপ অবস্থায় দেখিনি।

তার দাদা বাবুর কাছেই রতন থাকত। দাদা বাবু ৮-১০ বছর হলো মালায়েশিয়াতে আছে। তবে তিনি এলাকার বিভিন্ন লোকজনকে মালায়েশিয়ায় আনার জন্য চেষ্টা করে থাকেন। শুনেছি এলাকায় তার আত্মীয়-স্বজনের কাছ থেকে টাকাও নিয়েছে।

তিনি আরো জানান, সোমবার সাড়ে ১২টার সময় আমরা জানতে পারি, ঝুলন্ত অবস্থায় রতনের লাশ মালায়েশিয়া পুলিশ উদ্ধার করেছে। এই ঘটনায় রতনের দাদাবাবু বিনয় কুমারকে পুলিশ নিয়ে গেছে।
নিহতের চাচাত ভাই উদাস কুমার বিশ্বাস জানান, পরিবারের পক্ষ থেকে আমরা সোমবার মালায়েশিয়া থেকে ফোনের মাধ্যমে জানতে পারি, রতন দা আত্মহত্যা করেছে। ওখানে কি ঘটেছে তা আমরা জানি না। তবে রতন দা আত্মহত্যা করবে তা আমরা বিশ্বাস করতে পারছি না।

এদিকে মালায়েশিয়া থেকে পাঠানো একটি ছবিতে দেখা গেছে, চাষের একখণ্ড জমিতে সরু পিলার বসানো। পিলারের ওপর আড়া দেয়া আছে। তাতে কালো রশিতে রতনের মরদেহ ঝুলছে। কিন্তু তার কালো কেটস পরিহিত পা দুটি মাটি থেকে মাত্র এক ইঞ্চি উঁচুতে আছে। শরীরে কালো রঙের ফুলহাতা শার্ট লক্ষ্য করা গেছে। শার্টের ডান হাতের পাশে কিছুটা ছেঁড়া রয়েছে।

জানা যায়, পুলিশ লাশ উদ্ধার করে কুয়ালালামপুর একটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা দেশটির পুলিশ খতিয়ে দেখছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026

    শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ

    September 6, 2026

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.