Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রতিমা বিসর্জনে যশোরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
  • ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৪০
  • ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে চৌগাছায় জামায়াতের বিক্ষোভ
  • নানা আয়োজনে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
  • ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে অনন্য অবদান রাখছে আছিয়া কারামতিয়া মাদ্রাসা : ফরিদুল ইসলাম
  • দুর্গোৎসবের শেষ দিনে সাতক্ষীরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে হাবিবুল ইসলাম হাবিব
  • যশোরে বিএনপি কার্যালয়ে সোলার প্যানেল স্থাপন
  • শার্শায় পুলিশি অভিযানে ২ কেজি স্বর্ণসহ আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘আদালতের নির্দেশ উপেক্ষা করে নির্বাচন করতে চাই’

banglarbhoreBy banglarbhoreMay 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে  শনিবার বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের কয়েক ঘন্টা বাকি থাকতে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জয়নাল আবেদিন নামের এক সভাপতি প্রার্থী। শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এ বিষয় নির্বাচন কমিশনার শাহজাহান সবুজ বলেন, ‘আমি আদালতের নিষেধাজ্ঞা পাইনি। সে কারণে পূর্বঘোষিত তফসিল অনুযায়ী এখন পর্যন্ত ভোট গ্রহণের বিষয়ে চূড়ান্ত পর্যায়ে রয়েছি।’

সংবাদ সম্মেলনে জয়নাল আবেদিন বলেন, গত ৩ এপ্রিল থেকে এই ব্যবসায়িক সংগঠনটির ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে একটি মহল নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই নির্বাচনে গঠনতন্ত্র এবং আইন ও নিয়ম কানুন কোন কিছুই মানা হয়নি। একতরফা এবং ষড়যন্ত্রের এই নির্বাচনের সাথে স্বয়ং নির্বাচন কমিশন নিজেই যুক্ত। একতরফা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীতা করার কোন সুযোগ রাখা হয়নি। গঠনতন্ত্র¿ অনুযায়ী সকল সাধারণ সদস্যের নির্বাচনে প্রার্থীতা হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু বর্তমান কার্যনির্বাহী কমিটি ও নির্বাচন কমিশন একত্র হয়ে সেটিকে পাশ কাটিয়ে বিভিন্ন ম্যাকানিজম করে বর্তমান কমিটিকে পুনরায় বহাল রাখার প্রচেষ্টায় লিপ্ত থাকে। বিষয়টি বুঝতে পেরে প্রথমে নির্বাচনের তফশীল পরিবর্তন করে পুনরায় নির্বাচনের জন্য বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভাগীয় শ্রম অধিদপ্তর খুলনার পরিচালক বরাবর একটি আবেদন করি। সেই আবেদনের প্রেক্ষিতে নির্বাচন বন্ধ করে পুনরায় তফশীল ঘোষণা করে নির্বাচন দেওয়ার সুপারিশ করে একটি পত্র প্রেরণ করে। সেটি নির্বাচন কমিশন বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে থাকে।

পরবর্তীতে আমরা শ্রম অধিদপ্তরের নির্বাচন বন্ধের কাগজপত্র নিয়ে আদালতের দারস্থ হই। আদালত বিষয়টি বুঝতে পেরে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির কার্যকরী কমিটি ও নির্বাচন কমিশনকে সাত কার্য দিবসের মধ্যে কারণ দর্শানো নোটিশ প্রেরণ করেন। কিন্তু নির্বাচন কমিশন সেটিও কর্ণপাত না করে নির্বাচন করার দৃঢ় ভূমিকা পালন করেন। এমনকি তাকে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের মাধ্যমে বিষয়টি অবহিত করলেও কোন প্রকার পাত্তা দেননি। পরবর্তীতে আমরা গত ২৮ এপ্রিল আদালতের শরণাপন্ন হই এবং বিষয়টি বিজ্ঞ আদালত বিশেষ বিবেচনায় গত ০২ মে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনটি স্থগিত আদেশ জারি করেন। এমতাবস্থায় তিনি আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সদস্য আল মামুন, তৌহিদ ইসলাম, রায়হান উদ্দিন প্রমুখ।

নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    প্রতিমা বিসর্জনে যশোরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

    October 21, 2026

    ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৪০

    October 21, 2026

    ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে চৌগাছায় জামায়াতের বিক্ষোভ

    October 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.