Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রতিমা বিসর্জনে যশোরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
  • ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৪০
  • ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে চৌগাছায় জামায়াতের বিক্ষোভ
  • নানা আয়োজনে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
  • ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে অনন্য অবদান রাখছে আছিয়া কারামতিয়া মাদ্রাসা : ফরিদুল ইসলাম
  • দুর্গোৎসবের শেষ দিনে সাতক্ষীরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে হাবিবুল ইসলাম হাবিব
  • যশোরে বিএনপি কার্যালয়ে সোলার প্যানেল স্থাপন
  • শার্শায় পুলিশি অভিযানে ২ কেজি স্বর্ণসহ আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় অপরিপক্ক আমের ছবি ধারণ করায় গণমাধ্যমকর্মীদের মারপিট

banglarbhoreBy banglarbhoreMay 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরায় অপরিপক্ক আমের ভিডিও ধারণ করায় গণমাধ্যমকর্মীদের মারপিট করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুর ১২ টার দিকে কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামস্থ বেলতলা আম বাজারে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে প্রকাশ, সাতক্ষীরা কলারোয়া বেলতলা বাজারের ফল ব্যাবসায়ী আড়ৎদাররা সরকারি নির্দেশনা অমান্য করে আম বাগান মালিকদের কাছ থেকে অপরিপক্ক গোবিন্দভোগ, মল্লিকা আম সংগ্রহ করছে। অসাধু ফল ব্যবসায়ীরা অধিক লাভের আশায় অপরিপক্ক গোবিন্দভোগ আম পাকানোর জন্য ক্ষতিকর কেমিকেল ব্যবহার করে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বাজারজাত করে আসছে। এসব ঘটনার প্রেক্ষিতে গণমাধ্যম কর্মীরা সরেজমিনে কলারোয়া বেলতলা বাজারে যেয়ে অপরিপক্ক গোবিন্দভোগ, মল্লিকাসহ ফজলি আমের শত, শত ক্যারেট বোঝাই আম দেখতে পান।

গণমাধ্যম কর্মীরা অপরিপক্ক আমের ছবিসহ ভিডিও ধারণ করায় অসাধু ফল ব্যবসায়ী সিন্ডিকেটের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ একাধিক ফল ব্যবসায়ী সাংবাদিকদের উপর আক্রমণ করেন। এ সময় তারা সাংবাদিকদের এলোপাতাড়ি মারপিট করেন। অসাধু ফল ব্যবসায়ীরা সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণকৃত ভিডিও ডিলিট করাসহ তাদেরকে অবরুদ্ধ করে রাখেন।

খবর পেয়ে কলারোয়া উপজেলা কৃষি অফিসার শুভাংসু শেখর দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলামসহ কলারোয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এ সময় কলারোয়া বেলতলা বাজারের আড়ৎ থেকে অভিযান চালিয়ে ১২ ক্যারেট অপরিপক্ক আম জব্দ করা হয়।

এ ঘটনায় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল কলারোয়া বেলতলা বাজারের ফল ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, মিলন হোসেন, মোস্তাক হোসেন, ইসারুল, সাইফুল ইসলাম, মামুন হোসেন সহ ২০/২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কলারোয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    প্রতিমা বিসর্জনে যশোরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

    October 21, 2026

    ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৪০

    October 21, 2026

    ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে চৌগাছায় জামায়াতের বিক্ষোভ

    October 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.