Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়
  • যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড
  • যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
  • তারেক রহমানের যশোর সফর ঘিরে যুবদলের শুভেচ্ছা মিছিল
  • যশোরে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার মালিকের সন্ধান মেলেনি
  • যশোরে বিজিবির অভিযানে ৬২ কোটি টাকার মালামাল আটক
  • নারী আসনে মনোনয়ন পেলেন মুন্নী
  • যশোরে ভাড়া না দিয়ে ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রওশন আলীসহ যশোরের বর্ষিয়ান নেতাদের কবর জিয়ারত করলেন বিপুল

banglarbhoreBy banglarbhoreমে ৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে আওয়ামী লীগের প্রয়াত বর্ষিয়ান নেতাদের কবর জিয়ারত করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। শুক্রবার সকালে ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ জাহিদুর রহমান লাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বাশিনুর নাহার ঝুমুরকে সাথে নিয়ে তিনি এই কবর জিয়ারত করেন। এ সময় তাদের সাথে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুরুতে সকাল ১০টার দিকে তিন প্রার্থী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা রওশন আলীর কবর জিয়ারত করেন। পরে আলী রেজা রাজু, খালেদুর রহমান টিটো, শরীফ আব্দুর রাকিব, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের দাদা কাজী আনিচুর রহমান ও নূরজাহান ইসলাম নীরার কবর জিয়ারত করেন।

এদিকে, বিকেলে রেলগেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল হাসান যশোরীর কবর জিয়ারত করেন তারা। পরে মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার ও রাজাকারদের হাতে নিহতদের মধ্যে যাদের এই মাদ্রাসা এলাকায় গণকবর দেয়া হয় তাদের রুহের মাগফিরত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন যশোর রেলস্টেশন মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল করিম যশোরী।

এ সময় তাদের সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু সেলিম রানা, সাইফুল ইসলাম তুহিন, যুবলীগ নেতা আজাহার হোসেন স্বপন, কামরুজ্জামান মামুন, আওয়ামী লীগ নেতা নুর ইসলাম, সাইদুর রহমান রিপন, গাজী রায়হান মৌমন, যবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল কবির দ্বীপ, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়

এপ্রিল ২১, ২০২৬

যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড

এপ্রিল ২১, ২০২৬

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

এপ্রিল ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.