Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৫, ২০২৪

যশোরে সন্ত্রাসী রাজার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলার চার্জশিট দাখিল

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের চিহ্নিত সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানা পুলিশের এসআই কামাল হোসেন আদালতে এই চার্জশিট দাখিল করেন। আসামি পিচ্চি রাজা শহরের রেলগেট পটশ্চিমপাড়ার মুজিবর ওরফে জাহাঙ্গীরের ছেলে।

তদন্ত সূত্রে জানা গেছে, আসামি পিচ্চি রাজা এলাকার চিহ্নিত একজন সন্ত্রাসী। হত্যা ও ডাকাতিসহ অন্তত দুই ডজন মামলা বিচারাধীন রয়েছে তার বিরুদ্ধে। পূর্ব পরিকল্পনা অনুযায়ি গত ৮ মার্চ রাতে এলাকার চিহ্নিত আরেক সন্ত্রাসী ৩১ মামলার আসামি রমজান আলীকে কুপিয়ে হত্যা কওে পিচ্চি রাজা ও তার সহযোগিরা। এই ঘটনার পর থেকে এলাকা থেকে পালিয়ে আত্মগোপনে থাকে রাজা। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ক্যাম্প যশোরের সদস্যরা শার্শা উপজেলার দাদপুর গ্রামে অভিযান চালিয়ে রাজাকে আটক করে।

এ সময় জিজ্ঞাসাবাদে রাজা জানায় তার দখলীয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র আছে। রাজাকে নিয়ে যশোরে এসে রেলগেট পশ্চিম পাড়ার চোরমারা দিঘিরপাড় এলাকার একটি কচু ক্ষেতের মধ্যে থেকে রাজার দেখানো মতে একটি পিস্তল, একটি ওয়ানস্যুটারগান, চার রাউন্ড গুলি ছোরা ও চাকুসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় র‌্যাবের ডিএডি শহিদুল ইসলাম তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করেন। কোতোয়ালি থানার এসআই কামাল হোসেন তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.