Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার
  • তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর
  • যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক
  • বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি : কোটি কোটি টাকার মালামাল নষ্ট
  • চুড়ামনকাটিতে ডিএনএ ডাক্তারখানা উদ্বোধন
  • পানিবন্দি মানুষের মাঝে খাদ্য নিয়ে বিএনপি
  • যশোরে নজরুল স্মরণে বর্ষাবরণ অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১০, ২০২৪

উপ-নির্বাচন : ঝিনাইদহ-১ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন জমা

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল। মনোনয়নপত্র জমার শেষদিন পর্যন্ত তিনজন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। এরা হলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতিকের প্রার্থী নায়েব আলী জোয়ারদার এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী।

শুক্রবার মনোনয়ন জমা দেয়ার শেষ দিন দুপুর ১২ টার দিকে নজরুল ইসলাম জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সাথে উপজেলা আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নজরুল ইসলাম (দুলাল)। নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল হাই এর কাছে পরাজিত হন। আব্দুল হাই ৯৪ হাজার ৩৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসাবে নজরুল ইসলাম পেয়েছিলেন ৮০ হাজার ৫৪৭ ভোট। এরপর ভোটের ফলাফল গণনায় অনিয়ম এবং ফলাফল স্থগিত চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেছিলেন নজরুল ইসলাম দুলাল।

পরে সংসদ সদস্য আব্দুল হাই অসুস্থ্যতাজনিত কারণে মারা যান। ফলে আসনটি শূন্য হয়ে পড়ে। পরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ওই মামলায় ৬ মে ঘোষিত উপ-নির্বাচন স্থগিত করে হাইকোর্ট। দুইদিন পর ৮ মে আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ওই দিনই পুনঃতফসিল ঘোষণা করা হয়। সেই তফসিলে শুধু মনোনয়ন জমাদানের সময় দুই দিন বৃদ্ধি করা হয়। সে অনুসারে শুক্রবার মনোনয়ন জমাদানের শেষ দিন ছিল। তফসিল অনুযায়ি আগামী ৫ জুন এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার

তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর

যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.