Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১৩, ২০২৪

প্রতীক বরাদ্দে ছাড় দিলেন না প্রার্থীরা, লটারিতে চূড়ান্ত

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ

যশোরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ৩৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে সদর ও বাঘারপাড়া উপজেলার ১২প্রার্থী একই প্রতীকের দাবিদার ছিলেন। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। অবশেষে লটারির মাধ্যমে প্রতীক নির্ধারণ করা হয়। পছন্দের প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রার্থী ও সমর্থকরা। সোমবার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ করেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ।

বাঘারপাড়া উপজেলায় আনারস প্রতীক চেয়ে আবেদন করেন ৬ চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে এফ.এম আশরাফুল কবির ওরফে বিপুল ফারাজি মোটরসাইকেল প্রতীক ও রাজীব কুমার রায় ঘোড়া প্রতীক চেয়ে নেন। বাকি ৪ জন প্রার্থী লটারিতে অংশগ্রহণ করেন। লটারিতে আনারস প্রতীক জিতে নেন মো. হাসান আলী। পরে মো. মাসুম রেজা হেলিকপ্টার, মো. সেলিম রেজা কাপÑপিরিচ ও মো. আব্দুর রউফ দোয়াত কলম প্রতীক পছন্দ করেন।

সদর উপজেলা পরিষদে চার প্রার্থীর প্রতীক চূড়ান্ত হয়েছে লটারিতে। মোটরসাইকেল প্রতীক চেয়ে আবেদন করেন মো.আনোয়ার হোসেন বিপুল ও তৌহিদ চাকলাদার ফন্টু। একই প্রতীকের জন্য দুইজন অনড় থাকায় শেষ পর্যন্ত লটারিতে চূড়ান্ত হয়। লটারিতে তৌহিদ চাকলাদার ফন্টু পছন্দের প্রতীক মোটরসাইকেল পান। আনোয়ার হোসেন বিপুল দোয়াত কলম প্রতীক পছন্দ করেন।

এদিকে ঘোড়া প্রতীক পাওয়ার জন্য আবেদন করেন চেয়ারম্যান প্রার্থী মোহিত কুমার নাথ ও ফতেমা আনোয়ার। শেষ পর্যন্ত দুজনের সমঝোতা না হওয়ায় লটারির সিদ্ধান্ত হয়। লটারিতে ফতেমা আনোয়ার পছন্দের ঘোড়া প্রতীক পান। লটারিতে হেরেও মোহিত কুমার নাথ শালিক পাখি পছন্দ করেন।

বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মো. গোলাম ছরোয়ার ও মো. জয়নাল আবেদীনের মধ্যে তালা প্রতীক নিয়ে লটারি করা হয়। লটারিতে সরোয়ার তালা ও জয়নাল আবেদীন টিয়াপাখি পাখি প্রতীক পান।

যশোর সদরে ভাইস চেয়ারম্যান পদে কামাল খাঁন ও শেখ জাহিদুর রহমানের মধ্যে তালা প্রতীক নিয়ে লটারি করা হয়। লটারিতে কামাল খাঁন তালা প্রতীক লাভ করেন। অন্যদিকে শেখ জাহিদুর রহমান বিকল্প প্রতীক হিসেবে বৈদ্যুতিক বাল্ব পান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.