Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল ( ভিডিও সহ )
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১৪, ২০২৪

যশোরে কলেজ ছাত্র হত্যার ঘটনায় আটক এক

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে ফুটবল খেলাকে কেন্দ্র করে কলেজ ছাত্র নুর হোসেনকে কুপিয়ে হত্যার সাথে জড়িত অভিযোগে পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশনের সদস্যরা (পিবিআই) সাইদুল ওরফে পচাকে আটক করেছে। নিহত নুর হোসেন শংকরপুর এলাকার নজরুল ইসলামের ছেলে ও আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র। আটক পচা শহরের শংকরপুরের মিলনের ছেলে।

পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, তার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) স্নেহাশিস দাশ, এসআই (নিরস্ত্র) ডিএম নুর জামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ যশোর জেলার আভিযানিক দল সোমবার ১৩ মে সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার পূব ঝিলেরডাঙ্গা গ্রাম থেকে পচাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ১০ মে শুক্রবার শংকরপুর স্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে নুর হোসেনের সাথে ধৃত পচাসহ তার সহযোগী অন্যান্য আসামীদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। পরবর্তীতে গত ১১ মে শনিবার রাতে ঝগড়া বিবাদের সূত্র ধরে ভিকটিম নুর হোসেনকে শংকরপুর কালেনার দোকানের সামনে একা পেয়ে আসামি পচাসহ অন্যান্য আসামিরা ধারালো চাকু দিয়ে কুপিয়ে জখম করে। নুর হোসেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আটক আসামি পচার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত (রক্ত মাখা) বারমিজ চাকু শংকরপুর এলাকায় তার খালা ববিতার বাড়ি থেকে উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত নুর হোসেনের মা আম্বিয়া খাতুন ১০ জনের নাম উল্লেখসহ অজ্হাত নামা আরো ১০/১৫ জনকে আসামি করে কোতয়ালি থানায় ১২ মে রোববার মামলা করেন। আসামিরা হলো শংকরপুর চোপদারপাড়ার রনি ওরফে কানা রনি (২৮) একই এলাকার রিয়াদ (২৫), সাইদুল ওরফে পচা (২২), বাধন (২৩), আশিক (২১), পাপ্পু (২৫), আলী আহম্মদ (২৬), মনিরুল (২১), আকাশ (২৫), সোহাগ (৩৬)। এদের মধ্যে পচা পুলিশের হাতে আটক হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.