Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • কৃষ্ণনগরে চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স দিলেন খোকন
  • ছেলে হত্যা : জামিনে বেরিয়ে মারা গেলেন বাবা!
  • খাজুরাকে উপজেলা করার চেষ্টা করব: এমপি গোলাম রসুল
  • গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ : মামুনুল হক
  • মহেশপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
  • ১০ দফা দাবিতে যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
  • নড়াইলে সংবাদ সম্মেলন করে আ.লীগের দুই নেতার পদত্যাগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

৫ দিন আগে যশোর সদর উপজেলা নির্বাচন স্থগিত

ভিডিও সহ
banglarbhoreBy banglarbhoreMay 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

ভোট গ্রহনের ৫ দিন আগে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। তৃতীয় ধাপে আগামী ২৯ মে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও এক প্রার্থীর মামলার জেরে আজ বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশন এই উপজেলার নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে।

নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র বৈধ ঘোষণার জন্যে মো. শাহারুল ইসলাম হাইকোর্ট (উচ্চ আদালত) বিভাগে রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্ট গত ১৩ মে শাহারুলের নির্বাচনে অংশগ্রহন ও প্রতীক বরাদ্দের আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপীল বিভাগে আপিল আবেদন করে। আদালত গত ২০ মে আদেশে ‘নো অর্ডার’ প্রদান করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওই আদেশ বাস্তবায়নের জন্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২৯ মে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন’।

এ বিষয়ে জানতে চাইলে যশোরের সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অতিরিক্ত নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আবদুর রশীদ বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে’।
এদিকে নির্বাচনের আর মাত্র পাঁচদিন বাকি। প্রার্থীরা রাতদিন এক করে প্রচার ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রচার প্রচারণা যখন তুঙ্গে তখনই নির্বাচন স্থগিতের এই আদেশে প্রার্থীরা হতাশ হয়েছেন। নির্বাচনে শাহারুল ছাড়াও চেয়ারম্যান পদে আরোও প্রার্থী হয়েছেন সাতজন।

নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন

    October 7, 2026

    কৃষ্ণনগরে চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স দিলেন খোকন

    October 7, 2026

    ছেলে হত্যা : জামিনে বেরিয়ে মারা গেলেন বাবা!

    October 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.